করিনার জন্ম পাঞ্জাবি হিন্দু পরিবারে। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান-কে। বিয়ের পরও তিনি নিজের ধর্মাচরণ বজায় রেখেছেন। একই সঙ্গে স্বামীর ধর্ম ও সংস্কৃতির প্রতিও সম্মান দেখান।

শেষ আপডেট: 24 February 2026 16:29
দ্য ওয়াল ব্যুরো: পবিত্র রমজান মাস শুরু হতেই দেশ-বিদেশের রোজা পালন চলছে। তারকাদের মধ্যেও অনেকে ইফতার ও সেহরির মুহূর্ত শোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন। এই আবহেই ফের ভাইরাল হল করিনা কাপুর খান (kareena Kapoor Khan)-এর একটি পুরনো ভিডিও। তিনি কি সত্যি রোজা পালন করেন?
এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রমজানে রোজা রাখেন কি না। জবাবে করিনা হাসতে হাসতে বলেছিলেন, “না, আমি তো ২৪ ঘণ্টাই খাচ্ছি!” পরে আবার নিশ্চিত করে জানান, জীবনে কখনও রোজা রাখেননি। ভিডিওটি সামনে আসতেই নেটমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, করিনা কখনও ধর্ম পরিবর্তন করেননি এবং নিজের ধর্মীয় বিশ্বাস মেনেই চলেন। তবে এই প্রসঙ্গে আগেও মন্তব্য করেছেন করিনা। তিনি নিজে সেভাবে কোনও রীতি পালন করেন না।
করিনার জন্ম পাঞ্জাবি হিন্দু পরিবারে। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান-কে। বিয়ের পরও তিনি নিজের ধর্মাচরণ বজায় রেখেছেন। একই সঙ্গে স্বামীর ধর্ম ও সংস্কৃতির প্রতিও সম্মান দেখান। তাঁদের সংসারে দুই ধর্মের চর্চাই সমানভাবে জায়গা পেয়েছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই তারকা জুটি।
এক পুরনো সাক্ষাৎকারে সইফ স্পষ্ট করেছিলেন, বিয়ের জন্য ধর্ম পরিবর্তনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাঁর কথায়, সম্পর্কের ক্ষেত্রে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকি করিনার ধর্মান্তর নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তা-ও তিনি উড়িয়ে দেন। সাইফ জানান, এই ধরনের আলোচনা তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও গুরুত্ব পায় না।
ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ফের একবার আলোচনায় করিনা-সাইফের ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় সহাবস্থান। তবে বরাবরের মতোই এই বিষয়টি নিয়ে তাঁরা স্পষ্ট—ভালবাসা ও পারস্পরিক সম্মানই তাঁদের সম্পর্কের ভিত্তি। সন্তানদেরও তাই এই বিশ্বাসেই বড় করেছেন তাঁরা। সারা আলি খানকে মাঝে মধ্যে শিব পুজো করতে দেখা যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। তবে এক্ষেত্রেও ছবিটা স্পষ্ট, পরিবার থেকে কিছু চাপিয়ে দেওয়া হয় না তাঁর ওপর। ফলে নিজের বিশ্বাসেই জীবন যাপন করতে পারেন তাঁরা।