Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আজও অমৃতাকে মনে পড়ে', করিনার সঙ্গে সুখের সংসার, তাও প্রাক্তনের কথা কেন ভাবেন সইফ?

রিনার সঙ্গে সুখের সংসারেও অমৃতার অবদান স্বীকার করে বললেন, “সন্তানদের ভাল মানুষ করেছে, সেই কারণেই আজও ওকে মনে পড়ে।”

'আজও অমৃতাকে মনে পড়ে', করিনার সঙ্গে সুখের সংসার, তাও প্রাক্তনের কথা কেন ভাবেন সইফ?

সইফ আলি খান এবং করিনা কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 October 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দাম্পত্য জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা। তবে সইফের জীবনেও যে অনেক ভাঙা-গড়ার গল্প রয়েছে, তা অজানা নয়। সম্প্রতি কাজল এবং টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে এসে অভিনেতা তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং এবং তাঁদের সম্পর্কের বিষয়ে অকপট মন্তব্য করেছেন।

সইফ আলি খান স্বীকার করে নেন যে, তাঁর জীবনের চলার পথে অমৃতা সিং-এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সইফের কথায়, "এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। ওর অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও, কিছু পরামর্শ এমনও দিয়েছে যেগুলো আমার কাজে লাগেনি।"

সইফের কথা শুনে রসিকতা করে কাজল বলেন, "তোমাকে ভালই মানুষ করেছে তা হলে।" উত্তরে সইফ বলেন, "হ্যাঁ ঠিকই। সন্তানদের ভাল মানুষ করেছে। সেই জন্য আমার আজও ওকে মনে পড়ে।"

সইফ জানান, অমৃতা সিং-এর সঙ্গে তাঁদের মধ্যে এখন সুসম্পর্ক রয়েছে, তবে খুব বেশি কথা হয় না। তিনি বলেন, "আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তবে কথা হয় শুধুমাত্র আমি যখন হাসপাতালে ছিলাম তখন।"

প্রসঙ্গত, ১৯৮১ সালে সইফ তাঁর থেকে ১২ বছরের বড় অমৃতা সিং-কে বিয়ে করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্কে মনোমালিন্য শুরু হয়, যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদে গড়ায়। দুই সন্তান থাকা সত্ত্বেও একটা সময় তাঁদের পথ আলাদা হয়ে যায়। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর নিজেকে কিছুটা সময় দিয়েছিলেন সইফ। এরপরই করিনা কাপুরকে বিয়ে করেন তিনি।

জানা যায়, করিনাকে বিয়ের আগেই সইফ একটি চিঠি লিখেছিলেন অমৃতাকে। সেই চিঠিতে তিনি অমৃতার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।


```