Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

সাঁতারের পোশাকে সাই পল্লবী! পর্দার ‘সীতা’কে ঘিরে তীব্র কটাক্ষ, জুটল অপমান

ছবিতে দেখা যায় সাঁতারের পোশাক পরে সৈকতের মজা উপভোগ করছেন পল্লবী। আর এতেই ক্ষুব্ধ একাংশ নেটিজ়েন। কেউ লিখেছেন, “যে মেয়ে সীতার চরিত্রে অভিনয় করছে, সে কি বাস্তবে বিকিনি পরতে পারে?”

 সাঁতারের পোশাকে সাই পল্লবী! পর্দার ‘সীতা’কে ঘিরে তীব্র কটাক্ষ, জুটল অপমান

শেষ আপডেট: 23 September 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। কিন্তু সেই সাই পল্লবীকেই একেবারে ভিন্ন রূপে দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। সম্প্রতি বোন পূজার সঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ছবিতে দেখা যায় সাঁতারের পোশাক পরে সৈকতের মজা উপভোগ করছেন পল্লবী। আর এতেই ক্ষুব্ধ একাংশ নেটিজ়েন। কেউ লিখেছেন, “যে মেয়ে সীতার চরিত্রে অভিনয় করছে, সে কি বাস্তবে বিকিনি পরতে পারে?” অন্য কেউ মন্তব্য করেছেন, “এভাবেই নায়িকারা ভারতীয় সংস্কৃতিকে ভোলাতে বসেছেন।”

Sai Pallavi In Bikini,Sai Pallavi Bikini Pics: బికినీ వేసిన సాయిపల్లవి..  చెల్లితో కలిసి బీచ్‌లో అందాల ఆరబోత - actress sai pallavi bikini photos  shock fans social media buzzing - Samayam Telugu

তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর ভক্তরাও। কারও বক্তব্য, “সাই পল্লবীর ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামানো উচিত নয়। তিনি সমুদ্রে গিয়েছেন, সাঁতারের পোশাকই পরবেন। সেটা একেবারে স্বাভাবিক।” আবার অনেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “সীতার চরিত্রে অভিনয় মানেই কি ব্যক্তিগত জীবনে অভিনেত্রীকে ঐতিহ্যবাহী পোশাকেই থাকতে হবে?”

অভিনেত্রীর পোশাক নিয়ে এই অনলাইন সমালোচনা নতুন কিছু নয়। প্রায়ই বলিউড ও দক্ষিণী তারকাদের ব্যক্তিগত ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়। তবে সাই পল্লবীর ক্ষেত্রে আলোচনার তীব্রতা আরও বেড়েছে, কারণ তিনি বড় বাজেটের পৌরাণিক কাহিনির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

শেষ পর্যন্ত প্রশ্ন উঠছে—একজন অভিনেত্রী কোনও চরিত্রে অভিনয় করলে কি তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও জনতার নিয়ন্ত্রণ থাকবে? নাকি এটা নিছকই সোশ্যাল মিডিয়ার ‘মোরাল পুলিশিং’?
 


```