Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন রূপম ইসলামের

আজ বাংলা রকস্টারের জন্মদিন। বাংলা গানের জগতে এক উজ্জ্বল তারা হিসেবে এখন যার নাম মুখে মুখে সে রূপম ইসলাম।

জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন রূপম ইসলামের

শেষ আপডেট: 25 January 2024 16:07

দ্য ওয়াল ব্যুরো: আজ বাংলা রকস্টারের জন্মদিন। বাংলা গানের জগতে এক উজ্জ্বল তারা হিসেবে এখন যার নাম মুখে মুখে সে রূপম ইসলাম। অনুপম রায়, অরিজিৎ সিং-এরও আগে  রূপম ইসলাম বাংলা সঙ্গীত জগতে এক অন্য ধরনের গানের চর্চা শুরু করেন। সুমন, নচিকেতার পর রূপমের হাত ধরে আসে রক গান।

গত শতকের শেষের দিকে নতুন করে বাংলা ব্যান্ডের যাত্রা শুরু হলে উঠে আসে ফসিলস যার লিড সিঙ্গার রূপম ইসলাম। যারা ইংরেজি গান শোনেন না, তাদের কাছে রক গান ছিল অনেকটাই আচেনা। তাদের মতো শ্রোতাদের কাছে ফসিলস এই বিশেষ ধারার সঙ্গীতকে জনপ্রিয় করে তোলে।

আজ ৫০তম জন্মদিনে রূপম ইসলাম ৪টি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন । বাবলু'জ  (সাউথ এন্ড পার্ক, ঢাকুরিয়া), কলকাতা, রঘুনাথপুর সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক (রঘুনাথপুর, পুরুলিয়া), ওন্দা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক (ওন্দা, বাঁকুড়া), লায়েক বাঁধ (বিষ্ণুপুর, বাঁকুড়া)। সব জায়গায় উপস্থিত হয়তো থাকতে পারবেন না, তবে রূপমের পক্ষ থেকেই এগুলির আয়োজন করা হচ্ছে।

No photo description available.

হাসনুহানা, আরও একবার, নীল রং ছিল ভীষণ প্রিয়, বেঁচে থাকার গান, একলা ঘর, বিষাক্ত মানুষ গানগুলি বহুদিন আগে মুক্তি পেলেও আজও সবার মনে গানগুলি তরতাজা। আজও অনেকেই মন খারাপ হলে বা আনন্দের মুহূর্তে রূপমের গানকেই আঁকড়ে ধরেন।  


বেশ কয়েকদিন ধরে খবরের শীর্ষে গায়ক রূপম ইসলাম। রাণাঘাটের একটি অনুষ্ঠানের পর একজন ভক্ত ছবি তোলার জন্য বিরক্ত করেন ফসিলসের এই গায়ককে। তিনি রেগে গিয়ে কিছু ভাষা ব্যবহার করে বসেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে । এরপর রুপম জানান উনি আর গান গাইবেন না।  


তবে ওনার ভক্তরা সবসময় ওঁর পাশে ছিল, আজও আছে বলেই বার্তা তাদের। এমন কী রাণাঘাটের ঘটনার পর থেকে সকলেই প্রায় রূপমের হয়েই কথা বলেছে।


```