Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অসুস্থ রুক্মিণী মৈত্র,বাড়াবাড়ি হতেই ভর্তি করা হল হাসপাতালে 

দিন কয়েক আগেই 'খাদান'-এর ৫০ দিনের উদযাপন ছিল। সেখানেই বেশ রাত করেই হাজির হন রুক্মিণী। শরীর খারাপ ছিল সে সময়ও। অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। 

অসুস্থ রুক্মিণী মৈত্র,বাড়াবাড়ি হতেই ভর্তি করা হল হাসপাতালে 

কী হয়েছে রুক্মিণীর?

শেষ আপডেট: 9 February 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এ দিন সকালেই নিজের অসুস্থতার খবর শেয়ার করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে স্যালাইনের চ্যানেল। হাসপাতালে শুয়ে আছেন তিনি। তাতে লেখা, "লড়াই করছি। হাল ছাড়ছি না।" কী হয়েছে তাঁর? 

জানা গিয়েছে মারাত্মক জ্বরে আক্রান্ত তিনি। সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। অবস্থা স্থিতিশীল হলেও এখনও ছাড়া মেলেনি। 

দিন কয়েক আগেই 'খাদান'-এর ৫০ দিনের উদযাপন ছিল। সেখানেই বেশ রাত করেই হাজির হন রুক্মিণী। শরীর খারাপ ছিল সে সময়ও। অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সেখানেই নামভূমিকায় রয়েছেন রুক্মিণী। ছবির প্রচারে বিগত এক মাস ধরেই নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি। মুম্বইও গিয়েছেন। হাইবাজেট এই ছবি ঘিরে রুক্মিণীর স্বপ্ন আকাশছোঁয়া। যদিও বক্সঅফিসে এই ছবির ব্যবসা মোটামুটি। রুক্মিণীর অসুস্থতার খবর পাওয়ার পর কমেন্ট করতে দেখা গিয়েছে বন্ধু তথা পরিচালক রামকমল মুখোপাধ্যায়কেও। রাম লেখেন, "রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’। জেদ ছাড়ছেন না তিনি। তবে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এমনটাই প্রার্থনা তাঁদের। 


```