মুম্বই পুলিশের প্রখ্যাত প্রাক্তন রাকেশ মারিয়া তাঁর সদ্য লেখা গ্রন্থ ‘When It All Began’ এর প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন।

মারিয়া বলেন, গ্যাংস্টারদের একটি নয়া প্রজন্ম জায়গা করে নিয়েছে মুম্বইয়ে।
শেষ আপডেট: 29 November 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের অন্ধকার জগৎ খতম হয়ে যায়নি। শুধুমাত্র আধুনিক প্রজন্মের মুখোশ গলিয়ে নিয়েছে। মুম্বই পুলিশের প্রখ্যাত প্রাক্তন রাকেশ মারিয়া তাঁর সদ্য লেখা গ্রন্থ ‘When It All Began’ এর প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন। বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর স্বত্ব কিনে নিয়েছেন রোহিত শেট্টি। রোহিত বলেন, এই নতুন ছবিতে ৫৮০ জন অভিনেতা কাজ করবেন। কোনও ছবিতে এ পর্যন্ত এই কাজ হয়নি। প্রকাশ মারিয়ার জীবনীচিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
ওই অনুষ্ঠানে মারিয়া বলেন, গ্যাংস্টারদের একটি নয়া প্রজন্ম জায়গা করে নিয়েছে মুম্বইয়ে। যেমন- লরেন্স বিষ্ণোই গ্যাং উদাহরণ দেন তিনি। লরেন্স বিষ্ণোইয়ের কাজের ধরন এই শহরের ভূমিপুত্র ডনদের থেকে অনেক আলাদা। আজকের খেলোয়াড়রা অনেক বেশি শিক্ষিত, প্রযুক্তি নির্ভর এবং দূর থেকে নিয়ন্ত্রণ করে গ্যাংকে। তাই তাদের ধরতে বা হদিশ পেতে অনেক ঝক্কি পোহাতে হয় এবং আগের থেকেও অনেক বেশি বিপজ্জনক এরা, বলেন মারিয়া।
তিনি দাবি করে বলেন, এখনকার গ্যাংস্টাররা মুম্বইতে থাকেই না। বরং তারা অন্য শহর থেকে তা নিয়ন্ত্রণ করে। তাদের কাছে এখন আগের তুলনায় অনেক বেশি অর্থ ও রসদ রয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে তাছাড়াও ডিজিটাল যন্ত্রপাতি-সরঞ্জাম রয়েছে। পুরনো অন্ধকার জগৎকে ধরা সহজ ছিল। তারা এই এলাকাতেই থাকত। এখনকার ডনরা এতটাই দূরে বাস করে তাদের পাতাঠিকানা বের করাই পুলিশের দুঃসাধ্য হয়ে উঠেছে।
মুম্বইয়ের জুহুতে সোহো হাউসে শুক্রবার বই প্রকাশ অনুষ্ঠানে বলছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ প্রধান মারিয়া। বিশিষ্ট পুলিশ কর্তারা ছাড়াও সেখানে বসেছিলেন মহেশ ভাট, নানা পাটেকর, বনি কাপুর, রোহিত শেট্টি, অজয় দেবগণ ও জন আব্রাহামও। চাকরিকালীন ৩৮ বছরের অপরাধ জগৎ ঘাঁটাঘাঁটির অভিজ্ঞতার ফসল এই বই।
এই বইতে ১৯৩০ সাল থেকে মুম্বইয়ের অপরাধ জগতের উত্থান থেকে শহরের রাজনীতিতেও ডনদের প্রতিপত্তি বৃদ্ধি এবং বাড়বৃদ্ধির কাহিনি রয়েছে। শেট্টি অনুষ্ঠানে সামান্য রং বদল করে বলেন, মারিয়ার বাহিনী যখন শহর তোলপাড় করত, সে সময় এখানে তাঁকে মারি বিস্কুট নামে ডাকা হতো। এই ছবির শ্যুটিংয়ে লেখক যা কিছু বর্ণনা করেছেন তার প্রতিটি ছত্র থাকবে। এই ছবিতে কাজ করবেন ৫৮০ জন অভিনেতা।
এই বইতে মুম্বইয়ের অতীতের ডন করিম লালার জীবনের অংশ লিখেছেন মারিয়া। পেশোয়ারে করিমের বড় হয়ে ওঠা থেকে সবকিছু বর্ণনা রয়েছে। যে করিম সেই সময় সত্যের পথে ও দুর্নীতির বিরুদ্ধে চলত। মহেশ ভাট মারিয়াকে বলেন, আপনি দেখিয়েছেন ওরা গ্যাংস্টার ছিল ঠিকই, কিন্তু তাদের মানবিক দিকগুলিও আপনি দেখিয়েছেন।