কিছু গল্প শেষ হয় না। দর্শকদের মনে থেকে যায়, শিরায় ঢুকে পড়ে, প্রশ্ন ছুঁড়ে দেয় মানুষের ভিতরের অচেনা অন্ধকারকে ঘিরে। ‘মৃগয়া’ ঠিক তেমনই এক অভিজ্ঞতা ছিল।

শেষ আপডেট: 2 February 2026 14:08
দ্য ওয়াল ব্যুরো: কিছু গল্প শেষ হয় না। দর্শকদের মনে থেকে যায়, শিরায় ঢুকে পড়ে, প্রশ্ন ছুঁড়ে দেয় মানুষের ভিতরের অচেনা অন্ধকারকে ঘিরে। ‘মৃগয়া’ ঠিক তেমনই এক অভিজ্ঞতা ছিল।
২০২৫ সালে প্রেক্ষাগৃহ, স্যাটেলাইট আর ওটিটি—তিন মাধ্যমেই যে ছবি একসঙ্গে দর্শকের ভালোবাসা কুড়িয়ে নেয়, তার অভিঘাত সহজে থামে না। প্রশংসায় ভেসেছিল সমালোচনাও। সেই সাফল্যের আবেশ কাটতে না কাটতেই টেন্থ ডাইমেনশন এন্টারটেইনমেন্ট এবার আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জগৎকে। জন্ম নিচ্ছে মৃগয়া সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন অধ্যায়—মৃগয়া ১.৫।
এবারের যাত্রা আরও গভীরে। অপরাধের বাইরের খোলস নয়, বরং অপরাধীর মনস্তত্ত্ব—সেই জটিল, অস্বস্তিকর, অথচ ভীষণ আকর্ষণীয় গলিপথে হাঁটবে এই গল্প। কলকাতা পুলিশের আরেকটি বাস্তব কেস ফাইল থেকে অনুপ্রাণিত এই নতুন কাহিনি, যেখানে শিকার চলতেই থাকে, শুধু গতি বদলায়। পরিচালনায় রয়েছেন অভিরূপ ঘোষ, যাঁর কাছে থ্রিল মানেই শুধু উত্তেজনা নয়, মানুষের ভিতরের ভাঙাচোরা সত্যের মুখোমুখি দাঁড় করানো।
এই অন্ধকার অভিযানের কেন্দ্রে ওসি দেবাঞ্জন দত্ত। চরিত্রটিকে রক্তমাংসের মানুষ করে তুলতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর পাশে এসআই সোনালীর ভূমিকায় কৌশানী মুখোপাধ্যায় mrigaya, mrigaya 1.5, Ritwick Chakraborty, Koushani Mukherjee । এসআই পরিতোষ হিসেবে অর্পণ ঘোষাল যোগ করেন অনুসন্ধানের তীক্ষ্ণতা, আর এসিপি অগ্নিশ্বরের চরিত্রে রজতাভ দত্ত এনে দেন অভিজ্ঞতার ভারী ছায়া। এই জগতের আবেগের কেন্দ্রে রয়েছেন শ্রেয়সী—অনন্যা ভট্টাচার্যের অভিনয়ে যে চরিত্র নীরব থেকেও অনেক কথা বলে।
ছবির আবহে যথারীতি শব্দ আর সুরের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। ‘মৃগয়া ১.৫’-এর গানের কথা লিখেছেন ওসি দেবাশিষ দত্ত মানিকতলা। সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাণা মজুমদার। ‘Saheb, Biwi Aur Gangster 3’ ছবিতে ‘Lag Jaa Gale’-এর তাঁর অ্যারেঞ্জমেন্টে জনিতা গান্ধীর কণ্ঠ যেমন নতুন মাত্রা পেয়েছিল, তেমনই Meri Pyaari Bindu-র ‘Khol De Baahein’ (মোনালি ঠাকুর) তাঁকে এনে দিয়েছিল ৬৩তম ফিল্মফেয়ার মনোনয়নও।
নতুন কাহিনি, নতুন চরিত্র এবং বাস্তব অপরাধ থেকে নেওয়া প্রেক্ষাপটে ‘মৃগয়া ১.৫’ দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে আরেকটি টানটান ক্রাইম থ্রিলার। চলতি মাসের মধ্যেই শুরু হচ্ছে ছবির শুটিং।