বৃহস্পতিবার রশ্মিকার প্রথম কন্নড় ছবি কিরিক পার্টি (Kirik Party)-র পরিচালক ঋষভ শেট্টি সম্প্রতি মন্ত্রালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাঁর আগামি ছবি জয় হনুমান (Jai Hanuman) প্রসঙ্গে কথা বলেন।

শেষ আপডেট: 26 February 2026 19:37
দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। এই তারকা-যুগলের বিয়ে ঘিরে যখন দেশজুড়ে উচ্ছ্বাসের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এলেন পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি (Rishab Shetty)।
বৃহস্পতিবার রশ্মিকার প্রথম কন্নড় ছবি কিরিক পার্টি (Kirik Party)-র পরিচালক ঋষভ শেট্টি সম্প্রতি মন্ত্রালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাঁর আগামি ছবি জয় হনুমান (Jai Hanuman) প্রসঙ্গে কথা বলেন। তার মাঝে এক সাংবাদিক যখন রশ্মিকার বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখন ঋষভ শুধু হেসে “ধন্যবাদ” বলে এড়িয়ে যান। তাঁর এই নীরব প্রতিক্রিয়াই জল্পনা বাড়িয়েছে বিনোদন জগতে।
এই বিয়েকে ঘিরে আবারও সামনে এসেছে রশ্মিকার অতীত। ২০১৭ সালে রক্ষিত শেট্টির (Rakshit Shetty)-র সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, যা ২০১৮-তে ভেঙে যায়। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে রশ্মিকা ‘পরমবাহ স্টুডিওস’-কে “সো-কল্ড প্রোডাকশন হাউস” বলে উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়। পরে ঋষভ শেট্টিও মন্তব্য করেন যে তিনি “এই ধরনের অভিনেত্রীদের” বদলে নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন—যা অনেকের মতে পরোক্ষ কটাক্ষ ছিল।
সম্প্রতি অভিনেতা প্রমোদ শেট্টি (Pramod Shetty)-ও বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে রক্ষিত ২০২৩ সালে এক ছবির প্রচারের সময় জানান, তাঁদের যোগাযোগ এখনও রয়েছে এবং রশ্মিকার সাফল্যে তিনি খুশি।
এর আগে ২০২২ সালে ঋষভের (Kantara) মুক্তির পর সেটি না দেখা নিয়ে রশ্মিকার মন্তব্য ঘিরেও সমালোচনা হয়েছিল। সেই স্মৃতি আরও একবার ফিরল, ঋষভের এই উত্তরে।