Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Vijay-Rashmika Wedding: অপেক্ষার অবসান, চার হাত এক, প্রকাশ্যে বিজয়-রশ্মিকার বিয়ের প্রথম ছবি

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তেলুগু রীতিতে বিয়ে করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা।

Vijay-Rashmika Wedding: অপেক্ষার অবসান, চার হাত এক, প্রকাশ্যে বিজয়-রশ্মিকার বিয়ের প্রথম ছবি

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 February 2026 19:19

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিয়ে সারলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তেলুগু ঐতিহ্য মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। সেই বিয়ের ছবি, অনুষ্ঠান এবং তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ঘিরে অনুরাগীদের কৌতূহল এখনও তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন মহল, সর্বত্রই এখন তাঁদের বিয়ের রেশ। এরই মধ্যে দম্পতি শেয়ার করলেন তাঁদের বিয়ের প্রথম ছবি। 

এই সব কিছুর মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি অনলাইন আপডেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি স্ক্রিনশটে দেখা গিয়েছে, দু’জনের উইকিপিডিয়া পাতায় বৈবাহিক সিঙ্গল-এর বদলে ‘spouse’ হিসেবে একে অপরের নাম যুক্ত হয়েছে, সঙ্গে উল্লেখ রয়েছে ২০২৬ সাল বিয়ের বছর। 



মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ। অনেক অনুরাগী একে “অফিশিয়াল কনফার্মেশন” বলেও উল্লেখ করেছেন। যদিও উল্লেখযোগ্য বিষয় হল, উইকিপিডিয়া একটি উন্মুক্ত ও জনসম্পাদনাযোগ্য প্ল্যাটফর্ম। যে কেউ তথ্য পরিবর্তন করতে পারেন। তবু এত দ্রুত এই পরিবর্তন নজরে আসা এবং তা ভাইরাল হয়ে যাওয়া প্রমাণ করে, অনুরাগীরা কতটা অপেক্ষা করছে তারকা জুটির প্রতিটি পদক্ষেপ দেখার জন্য।


```