Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠোঁটে ঠোঁট! বিয়ের পিঁড়িতে রিঙ্কি আর সচিবজি, উৎসবের মেজাজ ফুলেরা গ্রামে

ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি। 

ঠোঁটে ঠোঁট! বিয়ের পিঁড়িতে রিঙ্কি আর সচিবজি, উৎসবের মেজাজ ফুলেরা গ্রামে

ফুলেরা গ্রামে বিয়ের সানাই

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: ফুলেরা গ্রামে বাজছে বিয়ের সানাই। চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে লাজুক মুখে দাঁড়িয়ে রিঙ্কি, পাশে সচিবজি। বিয়ের আসরে আসছেন মনজু দেবী, মাথায় পাগড়ি বেঁধেছেন প্রধানজি। ঢোল পেটাচ্ছেন বনরাখস! অবশেষে বহু প্রতীক্ষার পর ফুলেরা গ্রামে ধুমধাম করে রিঙ্কি আর সচিবজির বিয়ে! ব্যাপারটা কী?

নতুন ‘পঞ্চায়েত’ মরসুম ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আর এই আবেগের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা দেখে অনেকেই ভেবেছেন সত্যিই বুঝি ফুলেরা গ্রামে রিঙ্কি আর সচিবজির বিয়ে হয়ে গেল! ভিডিওতে দেখা যাচ্ছে—ফুল দিয়ে সাজানো জায়গায় বসে রয়েছেন লাল লেহেঙ্গা পরা রিঙ্কি। তার পাশে সচিবজি।


বিয়ের অনুষ্ঠানে হাজির মনজু দেবী, প্রধানজি, প্রহ্লাদ, বিকাশ। এমনকি ‘বনরাখস’–ও ঢোল বাজাচ্ছেন। খুশিতে আপ্লুত সবাই, কপালে সিঁদুর, হাতে মেহেন্দি—সব মিলিয়ে যেন রাজ্যের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত বিয়ে এই মুহূর্তে। ভিডিওটি শেয়ার করেছে @tvfaddicts নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

কেউ লিখেছেন, “অবশেষে! এই দৃশ্যটাই তো দেখতে চাইছিলাম।” আবার কেউ লিখেছেন, “এটা কি সত্যিই ঘটল নাকি এআই?” আসলে, না—এটা কোনও অফিশিয়াল দৃশ্য নয়। এটি একটি নিখুঁতভাবে তৈরি এআই ভিডিও, যাতে পঞ্চায়েত চরিত্রদের মুখ বসিয়ে এক বিয়ের অনুষ্ঠানের ফ্রেম তৈরি করা হয়েছে। জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে এমনই বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে ফুলেরা গ্রামে সচিবজি ও রিঙ্কির বিয়ে, যা দেখে অনেকেই বেশ মজাও পাচ্ছেন।
 


```