‘জওয়ান’ ছবির কাভেরী আম্মা অর্থাৎ ঋদ্ধি ডোগরা শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয় নিয়ে কী বললেন? জানুন তাঁর আবেগঘন প্রতিক্রিয়া।

শাহরুখ খান ও ঋদ্ধি ডোগরা
শেষ আপডেট: 2 August 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৩৩ বছরের অভিনয়জীবনের বড় স্বীকৃতি পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। আর এই খবরে সবচেয়ে আনন্দিতদের মধ্যে রয়েছেন 'জওয়ান'-এর কাভেরী আম্মা, অর্থাৎ ঋদ্ধি ডোগরা।
ছবিতে শাহরুখের গডমাদারের চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধি। পুরস্কার জয়ের খবর শুনেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন—“সেরা খবর, সেরা ছবি। এই জওয়ান ছেলের ‘নকল মা’ একেবারে খুশিতে চাঁদে পৌঁছে গেছে! @iamsrk অনেক শুভেচ্ছা। @Atlee এবং গোটা টিমকে ভালবাসা।”
শুধু টুইট নয়, ইনস্টাগ্রাম স্টোরিতেও উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “পুরস্কার ওঁর প্রাপ্য। সবক’টা পুরস্কার, চিরকাল। এটা আমাদের ছবি। তোমার ছবি। ধন্যবাদ @atlee47 @iamsrk।”
The best news. The best film. This fake mother of her Jawan son is over the moon with real joy @iamsrk congratulations ♥️♥️♥️♥️♥️♥️ bigeesssttt love to you and @Atlee_dir and entire team !!! https://t.co/GmHH3OI0o1
— Ridhi Dogra (@iRidhiDogra) August 1, 2025
প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিতে শাহরুখের অভিনয়ের প্রশংসা হয়েছিল শুরু থেকেই। দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জিতে নিয়েছিলেন। সেই ছবি দিয়েই এবার এল জাতীয় স্বীকৃতি। বিক্রান্ত মাসের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই পুরস্কার। তবে এক সাক্ষাৎকারে ঋদ্ধি নিজেই মজার ছলে বলেছিলেন, “আমি শাহরুখের মা! এটা শুনে যেন দুঃস্বপ্ন মনে হয়েছিল। আমি তো ওঁর ভক্ত, আর সেই মানুষটার মা হয়ে অভিনয় করা—এটা বেশ অদ্ভুত একটা অনুভূতি ছিল।”