Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অভিনয় ছেড়ে রিয়া এখন পাকা ব্যবসায়ী! এক বছরে গড়লেন ৪০ কোটির ব্র্যান্ড, পোশাকের দামও নজরকাড়া

'চ্যাপ্টার ২ ড্রিপ' ২০২৪ সালের অগস্টে অনলাইনে লঞ্চ হয় (celebrity-owned brand)। অনলাইনে সফলতা পেলেও প্রথমে আউটলেট খোলার সাহস পাননি রিয়া।

অভিনয় ছেড়ে রিয়া এখন পাকা ব্যবসায়ী! এক বছরে গড়লেন ৪০ কোটির ব্র্যান্ড, পোশাকের দামও নজরকাড়া

রিয়া চক্রবর্তী (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 December 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সাল অভিশাপ হয়ে এসেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) ব্যক্তিগত জীবনে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু ঘিরে তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা-বিতর্ক। অভিনেতার মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হয়, জনরোষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। গ্রেফতার হয়ে জেলেও থাকতে হয়েছে তাঁকে। রিয়ার জীবন এবং কেরিয়ার দুটিই প্রায় থমকে গিয়েছিল। কয়েকমাস আগেই আদালত এই মামলায় রিয়াকে ক্লিনচিট দিয়েছে। ক্রমে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি, শুরু করেছেন নিজের পোশাকের ব্র্যান্ড।  

নিজের জীবন নতুন করে গড়ে তুলতেই রিয়া শুরু করেন পডকাস্ট ‘চ্যাপ্টার ২’- আর সেখান থেকেই জন্ম নেয় তাঁর পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ (Chapter 2 Drip)। রিয়া জানান, অন্ধকার সময় পেরিয়ে নতুন করে শুরু করার ভাবনা থেকেই ব্র্যান্ডের নাম ও ধারণা তৈরি হয়। তাঁর কথায়, জীবনে যারাই কঠিন সময়ের পর নতুন করে উঠে দাঁড়ান, তাঁদের জন্যই এই চ্যাপ্টার ২- দ্বিতীয়বার সুযোগ পাওয়ার গল্প (Rhea Chakraborty clothing brand)। রিয়া ও তাঁর ভাই শৌভিক এই ভাবনাকেই ব্যবসার রূপ দেন, যার বাজারমূল্য আজ প্রায় ৪০ কোটি টাকা।

এক সাক্ষাৎকারে রিয়া বলেন, তাঁর গ্রেফতারির সময় যে টি-শার্টে লেখা ছিল “Smash the patriarchy”- সেটাই তাঁকে প্রথম বুঝিয়েছিল, পোশাক মানুষকে নিজের কথা বলার শক্তি দেয়। সেখান থেকেই পোশাকের মাধ্যমে ‘এক্সপ্রেশন’ তৈরি করার ভাবনা আসে।

অভিনেত্রী আরও জানান, ঘটনাগুলোর পর তিনি অভিনয়ের কাজ আর পাচ্ছিলেন না, কেউ তাঁকে একটা ছবির প্রস্তাব দেয়নি। আর শৌভিকেরও ভবিষ্যৎ পরিকল্পনা ভেঙে পড়েছিল। CAT-এ ৯৬ শতাংশ স্কোর করার পরও তিনি জেলে যাওয়ার কারণে এমবিএ কোর্সে ভর্তি হতে পারেননি। "এই পরিস্থিতিতেই আমরা ভেবেছিলাম, এমন কিছু তৈরি করতে হবে যা মানুষকে তাঁদের আওয়াজ ফিরিয়ে দেবে, তাঁদের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করবে," বলেন রিয়া।

'চ্যাপ্টার ২ ড্রিপ' ২০২৪ সালের অগস্টে অনলাইনে লঞ্চ হয় (celebrity-owned brand)। অনলাইনে সফলতা পেলেও প্রথমে আউটলেট খোলার সাহস পাননি রিয়া। কিন্তু শৌভিক তাঁকে রাজি করান। তাঁদের মতে, 'ব্র্যান্ড একটি কমিউনিটি তৈরি করছে, আর কমিউনিটির জন্য একটি ‘হেডকোয়ার্টার’ দরকার। তাই মুম্বইয়ের ব্যয়বহুল এলাকা বান্দ্রার লিঙ্কিং রোডে খুলে যায় প্রথম স্টোর।

খ্যাতনামা রিটেইল উদ্যোক্তা কিশোর বিয়ানির পরিবার থেকে বিনিয়োগ আসে এই ব্র্যান্ডে। তাঁরা ১ কোটি টাকা সিড ফান্ডিং দেন। রিয়ার কথায়, পডকাস্টে আমন্ত্রণ জানানোই ছিল উদ্দেশ্য, বিনিয়োগ পাওয়া নয়। কিন্তু কথোপকথনের মাঝেই বিনিয়োগের রাস্তাটাও খুলে যায়।

তিনি বলেন, “আমি আমার ব্যবসা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ব্র্যান্ড যদি লাভ না করতে পারে, কেউ টাকা দেবে না। আমরা নিজেরাই ফান্ড তুলছিলাম, লাভও হচ্ছিল।”

বর্তমানে চ্যাপ্টার ২ ড্রিপে ৫ হাজার ৫০০ টাকার ডেনিম, ২ হাজার ২৯০ টাকায় ভাইরাল টি-শার্ট, ১ হাজার ৭৯০ টাকার ভেস্ট থেকে শুরু করে ৭ হাজার ৯৯০ টাকার কো-অর্ড সেট- সবই পাওয়া যায়।


```