দ্য ওয়াল ব্যুরো: খালি এক মিনিটের জন্য ভয়কে জয় করেছিলেন অভিনেত্রী শ্রুতি মারাঠে। ছবির প্রযোজককে মোক্ষম জবাব দিয়ে তাঁকে স্তম্ভিত ও হতচকিত করে দিয়ে তাঁর ঘর থেকে বেরিয়ে এসেছিলেন মারাঠি ছবির ওই অভিনেত্রী। বেরিয়ে এসে কাজ হারানোর ভয়ে বা লোকলজ্জায় মুখ বন্ধ করে থাকেননি। ওই ছবির সঙ্গে সংশ্লিষ্ট বাকিদের কাছে মুখোশ খুলে দেন ওই প্রযোজকের। ফলে ওই ছবি থেকে বেরিয়ে যেতে হয় প্রযোজককেই।
‘হিউম্যানস অফ বম্বে’-এর একটি পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন শ্রুতি। তবে ওই প্রযোজকের নাম কোথাও প্রকাশ করেননি। শ্রুতি লিখেছেন তাঁকে তাঁর রোলটি নিয়ে আলোচনা করার জন্য প্রযোজক ডেকে পাঠান। প্রথমে পেশাদার সুরে কাজের কথা আলোচনা করছিলেন তিনি। এরকটু পরেই সুর বদলে যায় তাঁর। প্রযোজক শ্রুতিকে তাঁর সঙ্গে এক রাত কাটানো, আপস করা ইত্যাদি প্রস্তাব দিতে শুরু করেন। শ্রুতি মুহূর্তে ঠিক করেন, এমন জবাব দেবেন যে প্রযোজক এই ধরনের কথা বলার আগে দুবার ভাববেন।
প্রযোজকের প্রস্তাবের জবাবে শ্রুতি তাঁকে বলেন, ‘নায়িকার রোল পেতে হলে আমাকে আপনার সঙ্গে শুতে হবে? নায়ককে কার সঙ্গে শুতে বলেছেন?’ বলাই বাহুল্য এই জবাব আশা করেননি ওই প্রযোজক। শ্রুতি বলেন, ভয়কে একটু জয় করতে পারলেই এ ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। সাধারণ মানুষের ধারণা, অভিনেতাদের জীবন মানেই বিলাস আর আরাম। কিন্তু এটা ভুল। শ্রুতি মূলত মারাঠি ছবিতে অভিনয় করেন। হিন্দি ছবি বুধিয়া সিং-এ তিনি অভিনয় করেছিলেন।
https://www.instagram.com/p/Bv1WfSDncxY/?utm_source=ig_web_copy_link