Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মনে আছে সোফিকে? পর্দায় কম, তবু আলোচনার কেন্দ্রে ফের সোফি চৌধুরি

বলিউডের আড়ালে থাকলেও আলোচনার কেন্দ্রে ফিরতে সোফি চৌধুরির (sophie chowdhury) খুব একটা সময় লাগে না। সংগীত, অভিনয় আর লাইভ শোর দুনিয়ায় তৈরি নিজের বহুমুখী পরিচয় নিয়েই তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন—চোখে না পড়লেই যে মানুষ হারিয়ে যায়, তা কিন্তু নয়

মনে আছে সোফিকে? পর্দায় কম, তবু আলোচনার কেন্দ্রে ফের সোফি চৌধুরি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 November 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের আড়ালে থাকলেও আলোচনার কেন্দ্রে ফিরতে সোফি চৌধুরির (sophie chowdhury) খুব একটা সময় লাগে না। সংগীত, অভিনয় আর লাইভ শোর দুনিয়ায় তৈরি নিজের বহুমুখী পরিচয় নিয়েই তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন—চোখে না পড়লেই যে মানুষ হারিয়ে যায়, তা কিন্তু নয়। সম্প্রতি নেটমাধ্যমে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ফের শিরোনামে এলেন এই গায়িকা-অভিনেত্রী।

উদয়পুরে নেট্রা মনটেনা ও ভামসি গাদিরাজুর বিয়ের জমকালো আসরে পারফর্ম করেছিলেন জেনিফার লোপেজ আর সোফি—দু’জনেই। সেই অনুষ্ঠানের ব্যাকস্টেজ থেকে লোপেজের সঙ্গে তোলা একটি ছবি ‘এক্স’-এ ভাগ করে নিয়ে সোফি লিখেছিলেন, দুই দশকেরও বেশি সময় ধরে লোপেজ তাঁর প্রেরণা। মঞ্চে আগুন ধরানো পারফরম্যান্স, শৃঙ্খলা, মিউজিক ভিডিও, স্টাইল, এমনকি তাঁর বহু সিনেমার উল্লেখ করে সোফি জানান—এ কেবল এক আইকনকে শ্রদ্ধা জানানো।

কিন্তু ছবি দেখার পরই এক ব্যবহারকারী লোপেজের বয়স নিয়ে তির্যক মন্তব্য করেন। সোফি সঙ্গে-সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জবাব দেন—মঞ্চে নাচতে নাচতে লোপেজ আজও বহু কুড়ি বছরের শিল্পীকেও পিছনে ফেলে দেন। তাঁর ফ্যানেদের আপত্তি নেই, তাহলে অন্যের সমস্যা কোথায়?

তবে বিতর্ক সেখানেই থামেনি। ছবির নীচে আর-এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন—‘সোফি, বলিউডে এতদিন কী করে টিকে রইলে? না সিনেমা, না ওয়েব শো, গানও খুব কম—তোমাকে মাঝে মাঝেই শুধু দেখা যায়। তাহলে টিকে রইলে কীভাবে?’

স্পষ্ট উত্তর দিতে একটুও দেরি করেননি সোফি। জানিয়ে দেন, গত সতেরো বছর ধরে কর্পোরেট আর বিয়ের লাইভ শো মার্কেটেই তাঁর আসল দাপট। দেশের ব্যস্ততম মহিলা লাইভ পারফরমার এবং শো-হোস্টদের মধ্যে তিনি এক নম্বরে—এটাই তাঁর স্থায়ী ভিত। পর্দায় কম দেখা গেলেও কাজ থেমে নেই। বলিউডে শীর্ষ দশে না থাকলে বিশেষ আয় হয় না—এই বাস্তবতা তিনি অনেক আগেই বুঝেছিলেন, আর সেই উপলব্ধিই তাঁকে আজ নিরাপদ জায়গায় দাঁড় করিয়েছে।

‘শাদি নম্বর ১’, ‘পেয়ার কে সাইড ইফেক্টস’, ‘কিডন্যাপ’–এর মতো ছবিতে অভিনয়, এমটিভি হোস্টিং, নাচের প্রশিক্ষণ, আর সোশ্যাল মিডিয়ায় দুই মিলিয়নের বেশি অনুসারী—সব মিলিয়ে সোফির পরিচিতি আজও অটুট। শুধু তাকে খুঁজতে হবে পর্দার সামনে নয়, পর্দার আড়ালের সেই উজ্জ্বল আলোয়, যেখানে তাঁর পথচলা থেমে নেই কোনোদিনও। প্রশ্নটা থেকেই যায়—সোফিকে সত্যিই ভুলে গিয়েছিল কে, আর মনে রাখার প্রয়োজনটাই বা কাদের?


```