Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ক্রিকেটারের প্রেমে মত্ত! আটের দশকে রেখার যে সম্পর্ক বাজার গরম করেছিল

বলিউডের ইতিহাসে রেখা এমন এক নাম, যিনি শুধু তাঁর অভিনয়গুণেই নয়, রহস্যময় ব্যক্তিজীবনের জন্যও বারবার আলোচনায় এসেছেন। পর্দায় তিনি অপ্রতিরোধ্য। অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবন ততটাই রঙিন ও বিতর্কিত।

ক্রিকেটারের প্রেমে মত্ত! আটের দশকে রেখার যে সম্পর্ক বাজার গরম করেছিল

কার সঙ্গে প্রেম ছিল রেখার?

শেষ আপডেট: 5 September 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ইতিহাসে রেখা এমন এক নাম, যিনি শুধু তাঁর অভিনয়গুণেই নয়, রহস্যময় ব্যক্তিজীবনের জন্যও বারবার আলোচনায় এসেছেন। পর্দায় তিনি অপ্রতিরোধ্য। অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবন ততটাই রঙিন ও বিতর্কিত। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু— সব মিলিয়ে তাঁর জীবন যেন সিনেমার মতোই নাটকীয়। তবে আটের দশকে এক সময় পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমরান খানের সঙ্গেও নায়িকার নাম জড়িয়েছিল। শুধু কি তাই? অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে!

সে সময় ইমরানের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ভারতেও তাঁর 'চহনেওয়ালা'র সংখ্যা কিছু কম ছিল না। ভারতে এলেই তাঁকে দেখা যেতে শুরু করে রেখার সঙ্গে। পার্টি, সেলিব্রেশনে তাঁদের একসঙ্গে হাজিরা নিয়ে গুঞ্জন ছড়াতে খুব একটা দেরি হয় না। তাঁরা কি কেবল বন্ধু, নাকি তার থেকেও বেশি? উঠতে থাকে প্রশ্ন।

When Rekha's Wedding News With Pakistan's Ex-PM Imran Khan Was On  Newspaper's Front-Page, It Quoted, "They Enjoyed Each Other's Company At  The Beach, Night-Clubs" [Reports]
শোনা যায়, রেখার মা পুষ্পাবল্লীও ইমরানকে যথেষ্ট পছন্দ করতেন। এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তাঁর মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

কিন্তু এত চর্চা, এত গ্ল্যামারাস উপস্থিতির পরও সম্পর্কটা কখনও আনুষ্ঠানিক রূপ নেয়নি। বিয়ে হয়নি, প্রেমের কথাও প্রকাশ্যে স্বীকার করেননি কেউই।

তবুও তাঁদের নাম জড়ানো সেই অধ্যায় এখনও বলিউড ও ক্রিকেটের আঙিনায় রয়ে গিয়েছে ‘আনটোল্ড স্টোরি’ হয়ে। গসিপের পাতায় যতবারই ফিরে আসে, দর্শকের কৌতূহল যেন নতুন করে জেগে ওঠে তাঁদের ঘিরে। 
 


```