Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আবার পর্দায় 'উমরাও জান', প্রিমিয়ারে তব্বুকে জাপটে ধরে চুমু রেখার

চার দশকেরও বেশি সময় পরে আবার বড়পর্দায় ফিরছে রেখা অভিনীত কালজয়ী সিনেমা ‘উমরাও জান’ (Umrao Jaan)। জাতীয় চলচ্চিত্র সংরক্ষণ মিশনের আওতায় রিস্টোর করা এই ছবিটি ২৭ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

আবার পর্দায় 'উমরাও জান', প্রিমিয়ারে তব্বুকে জাপটে ধরে চুমু রেখার

তব্বুকে জাপটে ধরে চুমু রেখার

শেষ আপডেট: 26 June 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় পরে আবার বড়পর্দায় ফিরছে রেখা অভিনীত কালজয়ী সিনেমা ‘উমরাও জান’ (Umrao Jaan)। জাতীয় চলচ্চিত্র সংরক্ষণ মিশনের আওতায় রিস্টোর করা এই ছবিটি ২৭ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। সেই উপলক্ষ্যে সোমবার মুম্বইয়ে হয়ে গেল এক নস্ট্যালজিয়া ভরা প্রিমিয়ার শো (Premier Show)। আর সেখানেই দেখা গেল এক অনন্য মুহূর্ত—যেখানে একদিকে রেখার (Rekha) শুভ্র সালওয়ার কামিজে রাজকীয় উপস্থিতি, অন্যদিকে তাঁর বুকভরা আলিঙ্গন ও স্নেহভরা চুমু, কাকে? অভিনেত্রী তব্বুকে (Tabu)।

এক পাপারাজ্জির সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে রেড লেহেঙ্গা পরে রয়েছেন তব্বু। তাঁকে দেখে আটকে গিয়েছে রেখার চোখ। দীর্ঘ আলিঙ্গন, একাধিকবার চুমু, আর তারপরে দু'জনের হাসিমুখে ছবি—নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে এই অনবদ্য মুহূর্ত।

শুধু তব্বু নন, ক্যামেরার ফ্ল্যাশের দুনিয়া বা গ্ল্যামার ওয়ার্ল্ড, রেখা যেন নিজেই এক আলো। অনুষ্ঠানে ফোটোগ্রাফারদের অনুরোধে তিনি গিয়ে বসেন তাঁদের ঠিক মাঝখানে, সবাইকে নিয়ে তুললেন ছবি। ক্যামেরার সামনে তাঁর সেই চিরন্তন হাসি যেন সময়কে থমকে দেয় সময়টাকে। পিছিয়ে নিয়ে যায় আগের দিনগুলোতে।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত 'উমরাও জান' ছবিটি শুধু রেখার কেরিয়ারে নয়, গোটা ভারতীয় সিনেমার ইতিহাসেই এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মির্জা হাদি রুসওয়ার ১৮৯৯ সালের ঐতিহাসিক উপন্যাস ‘উমরাও জান আদা’ অবলম্বনে তৈরি এই সিনেমায় দেখানো হয় লখনউর একটি কোঠায় বিক্রি হয়ে আসা আমিরন নামক এক কিশোরীর জীবনের উত্থান-পতনের কাহিনি।

রেখার অনবদ্য অভিনয় এই ছবিকে এক অন্য মাত্রা-মর্যাদা দেয়। সেই ছবির জন্য তিনি তো জাতীয় পুরস্কার পানই। সঙ্গে আসে সঙ্গীত পরিচালনা, শিল্প নির্দেশনা ও নারী কণ্ঠশিল্পী বিভাগের জন্য আলাদা করে আরও তিনটি জাতীয় পুরস্কার। পাশাপাশি তিনটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিল ছবিটি।

সে ছবির প্রতিটি গান আজও সুরভরা চরণ হয়ে রয়ে গিয়েছে শ্রোতার মনে। “ইন আঁখোঁ কি মস্তি কে মস্তানে হাজারো হ্যাঁয়” অথবা “দিল চিজ কিয়া হ্যায় আপকা হো গয়া”— প্রতিটি শব্দে, সুরে আর অভিব্যক্তিতে এক কবিতার আবেশ অন্য মাত্রা দেয়। সেই ছবিরই যেন একরকম অনুরন ঘটল নতুন করে।


```