Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গুজরাতে রাজকীয় প্রাসাদ রবীন্দ্র জাদেজার! তাক লেগে যাবে অন্দরসজ্জা দেখে

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ আইপিএলের ফাইনালে রবীন্দ্র জাদেজার ৬ বলে ১৫ রান প্রত্যাশিত জয় এনে দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে, তারপর থেকেই রবীন্দ্র জাদেজা হয়ে উঠেছেন চেন্নাই অনুরাগীদের চোখের মণি। তবে গুজরাতকে ফাইনালে হারালেও এই গুজরাতেই এক রাজকীয় প

গুজরাতে রাজকীয় প্রাসাদ রবীন্দ্র জাদেজার! তাক লেগে যাবে অন্দরসজ্জা দেখে

শেষ আপডেট: 1 June 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ আইপিএলের ফাইনালে রবীন্দ্র জাদেজার ৬ বলে ১৫ রান প্রত্যাশিত জয় এনে দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে, তারপর থেকেই রবীন্দ্র জাদেজা হয়ে উঠেছেন চেন্নাই অনুরাগীদের চোখের মণি। তবে গুজরাতকে ফাইনালে হারালেও এই গুজরাতেই এক রাজকীয় প্রাসাদোপম বাংলোর (Ravindra Jadeja house interior) মালিক জাড্ডু।

Image may contain Wood Human Person Hardwood Sir Jaddu Door Clothing and Apparel

ঝাঁ চকচকে চার তলা এই বাড়ি দেখলে তাক লেগে যাবে সকলের। এই বাড়িতেই স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকেন জাদেজা। প্রাসাদোপম এই বাড়িতে ঢুকলে মনে হবে যেন পুরনো দিনের কোনও রাজপ্রাসাদে চলে এসেছেন। গোটা বাড়ির ভিতরে রয়েছে একাধিক সুদৃশ্য ঝাড়লণ্ঠন। বাড়িতে ঢোকার মুখেই রয়েছে বিশাল কাঠের সদর দরজা।

Ravindra Jadeja's royal and vintage 4storey home in Gujarat 31 inside pictures  videos of the talented Indian allrounder

শুধু বাইরেই নয়, জাদেজার বাড়ির ভেতরটিও সাজানো নানারকম ধ্রুপদী আসবাব এবং ছবি দিয়ে। সঙ্গে মানানসই দেওয়ালের রঙ এবং মেঝের ডিজাইন গোটা বাড়িটিকে যেন রাজকীয় লুক দিয়েছে।

সোফা থেকে দরজা, জাদেজার বাড়ির প্রায় সমস্ত আসবাবই বানানো দামি কাঠ দিয়ে। সেই সঙ্গে, সিংহ অথবা ঘোড়ার শো-পিস যেন জাদেজার মধ্যে লুকানো রাজকীয় মেজাজকেই তুলে ধরেছে। সব মিলিয়ে বলাই যায় যে জাদেজার বিশাল বাড়ি ঘুরে দেখলেই গুজরাতের রাজকীয় ঐতিহ্যশালী প্রাসাদ দেখার শখ পূরণ হয়ে যাবে।

টাকার জন্য অভিনয় করতে পারব না! ‘ব্লাডি ড্যাডি’র জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন শাহিদ?


```