Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাতে বাড়িতে ডেকেছিলেন তিনি! বলিউডের কাস্টিং কাউচের রহস্যময়ীর নাম এড়ালেন রবি কিষান

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ অভিনেতা রবি কিষানের (Ravi Kishan) অভিনয় জগতে কেটে গেছে ৩০ বছরেরও বেশি সময়। ভোজপুরি সিনেমার তারকা ছবি, ওয়েব সিরিজ ছাড়াও বিভিন্ন ধারাবাহিক এবং রিয়ালিটি শো-তেও যথেষ্ট পরিচিত মুখ তিনি। সম্প্রতি এক চ্যাট শোতে অভিনেতা জানা

রাতে বাড়িতে ডেকেছিলেন তিনি! বলিউডের কাস্টিং কাউচের রহস্যময়ীর নাম এড়ালেন রবি কিষান

শেষ আপডেট: 27 March 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ অভিনেতা রবি কিষানের (Ravi Kishan) অভিনয় জগতে কেটে গেছে ৩০ বছরেরও বেশি সময়। ভোজপুরি সিনেমার তারকা ছবি, ওয়েব সিরিজ ছাড়াও বিভিন্ন ধারাবাহিক এবং রিয়ালিটি শো-তেও যথেষ্ট পরিচিত মুখ তিনি। সম্প্রতি এক চ্যাট শোতে অভিনেতা জানান, বলিউডের কুখ্যাত কাস্টিং কাউচের (casting couch) সঙ্গে পরিচিতি ঘটেছিল তাঁরও।

রজত শর্মার ‘আপ কি আদালত’-এ এসে অভিনেতা-সাংসদ সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়ার জন্য প্রথমদিকে (early career) তাঁর স্ট্রাগলের কাহিনি শুনিয়েছেন। সেই সময়ই তিনি কাস্টিং কাউচের মুখোমুখি হন বলে জানান রবি কিষান। কিন্তু কে সেই ব্যক্তি যিনি কুপ্রস্তাব দিয়েছিলেন রবিকে? এর উত্তরে অভিনেতা জানান, তিনি এখন অত্যন্ত বিখ্যাত ফলে, তাঁর নাম নেওয়া যাবে না।

কেরিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁকে রাতে কফি খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেই রহস্যময়ী। কিন্তু রবির পারিবারিক শিক্ষাই তাঁকে এই প্ররোচনার হাত থেকে রক্ষা করেছিল বলে সাক্ষাৎকারে জানান তিনি।

শুধু নাম নয়, যিনি অভিনেতাকে রাতে তাঁর বাড়িতে ডেকেছিলেন, তিনি অভিনেত্রী না পরিচালক অথবা প্রযোজক সেটাও স্পষ্ট করেননি অভিনেতা-সাংসদ।

বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের কথা প্রায়ই শোনা যায় অভিনেতাদের মুখে। তবে, তা এড়িয়ে যাওয়া কঠিন। তবে, রবি পেরেছিলেন সেই লোভকে জয় করতে।

মহিলাকে মেরে দেহ পুঁতল খালের ধারে, গ্রেফতার স্বামী, শাশুড়ি সহ ৩ জন


```