Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বম্বে গিয়ে নায়ক হওয়া হয়নি, তবু অভিনয়েই মন জিতেছেন রবি কিষান, জন্মদিনে দেখুন এই ৬ সিনেমা

ভোজপুরি ছবির সুপারস্টার তিনি। তবে বলিউডেও নিজের স্বতন্ত্র জায়গা গড়ে তুলেছেন রবি কিষান। 

বম্বে গিয়ে নায়ক হওয়া হয়নি, তবু অভিনয়েই মন জিতেছেন রবি কিষান, জন্মদিনে দেখুন এই ৬ সিনেমা

রবি কিষান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: ভোজপুরি ছবির সুপারস্টার তিনি। তবে বলিউডেও নিজের স্বতন্ত্র জায়গা গড়ে তুলেছেন রবি কিষান। কখনও পুলিশ অফিসার, কখনও দুর্নীতিগ্রস্ত রাজনীতিক, কখনও আবার হিউমার-ভরা গুন্ডা—নায়কের পাশে থেকেও তিনি অনেক ছবিতে চমকে দিয়েছেন নিজের অভিনয়ে। আজ, ১৭ জুলাই, ৫৬-তে পা দিলেন এই অভিনেতা। জন্মদিনে ফিরে দেখা যাক বলিউডের ছয়টি ছবিকে, যেখানে মূল চরিত্রে না থেকেও নিজের ছাপ ফেলে গিয়েছেন রবি।

১. ‘লাপাতা লেডিজ’ (২০২৪)

কিরণ রাও পরিচালিত এই ছবি শুধু বক্স অফিসেই নয়, মন জিতেছিল দর্শকদের। রবি কিষান এখানে অভিনয় করেন এক বিচিত্র চরিত্রে—শ‍্যাম মনোহর, এক গ্রাম্য পুলিশ অফিসার, যিনি উপরে উপরে মজার, ভিতরে ভিতরে ক্ষুরধার। নিখোঁজ কনের খোঁজে তাঁর ধীরে ধীরে সত্য উদ্‌ঘাটনের গল্প এই ছবিকে অন্য মাত্রা দেয়।

২. ‘ফির হেরা ফেরি’ (২০০৬)

শরৎ সাক্সেনার চরিত্র টিওয়ারির হয়ে কাজ করে দুই দুর্বৃত্ত—ছোটে আর বাবু ভাই। এই ‘ছোটে’ চরিত্রেই ছিলেন রবি কিষান। সংলাপ, ভঙ্গিমা, আর হাইপার অ্যাক্টিং—সবকিছু মিলিয়ে তাঁর চরিত্র হয়ে ওঠে ছবির এক গুরুত্বপূর্ণ উপাদান। ক্লাইম্যাক্সে তাঁর উপস্থিতি বাড়িয়ে দেয় বিশৃঙ্খলার মজা।

৩. ‘তেরে নাম’ (২০০৩)

সলমন খানের রাধে চরিত্রের বন্ধুদের একজন ছিলেন রবি কিশনের ‘আসলম’। বন্ধুত্ব, অনুরাগ ও সহানুভূতির যে আবহ রাধের চারপাশে তৈরি হয়েছিল, তার এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। ছোট চরিত্র হলেও, আবেগপ্রবণ মুহূর্তে তাঁর উপস্থিতি দর্শকের মনে থেকে গেছে।

৪. ‘লাক’ (২০০৯)

এই ছবিতে রবি কিশনের চরিত্র রঘু (রঘুবরন)—রহস্যময়, গ্রে, দুর্দান্ত স্মার্ট। সঞ্জয় দত্ত, ইমরান খান, মিঠুন চক্রবর্তীর মতো বড় নামের পাশে দাঁড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কাড়েন তিনি। চরিত্রে ছিল রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড, যা আলাদা মাত্রা যোগ করে ছবিতে।

৫. ‘বুলেট রাজা’ (২০১৩)

এই ছবিতে সুমের যাদব নামে এক স্থানীয় নেতার ভূমিকায় অভিনয় করেন রবি। একরোখা, চতুর, আর ক্ষমতালোভী—সুমের যাদব চরিত্রটি রাজনৈতিক এবং অপরাধ জগতের সংযোগস্থল। সইফ আলি খানের রাজা মিশ্র ও জিমি শেরগিলের রুদ্রর সঙ্গে বিরোধে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

৬. ‘বাটলা হাউস’ (২০১৯)

নির্ভীক, দায়িত্বপরায়ণ পুলিশ অফিসার কিষান কুমার বর্মার ভূমিকায় অভিনয় করেন রবি কিষান। যদিও পর্দায় উপস্থিতি খুব বেশি সময়ের জন্য নয়, কিন্তু ছবির মূল এনকাউন্টার দৃশ্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।


```