Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হিন্দু বড়ই ভিতু জাত’, বাংলায় ভোটের মধ্যেই ‘বদলা’ হবে, ধুরন্ধর দ্য রিভেঞ্জের ট্রেলার বেরোল

মজার ব্যাপার হল, ধুরন্ধর দ্য রিভেঞ্জ -এর মুক্তি আর বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) ঘোষণা হয়তো কাকতালীয় ভাবে একই সময়ে ঘটে যাবে।
 

‘হিন্দু বড়ই ভিতু জাত’, বাংলায় ভোটের মধ্যেই ‘বদলা’ হবে, ধুরন্ধর দ্য রিভেঞ্জের ট্রেলার বেরোল

শেষ আপডেট: 7 March 2026 14:49

দ্য ওয়াল ব্যুরো: ধুরন্ধর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দুনিয়া চাউর হয়ে গেছিল, জল্পনায়। এই ছবি কি শুধুই ছবি, নাকি প্রোপাগাণ্ডা। সেই তর্ক হাওয়ায় মিলিয়ে যেতে না যেতেই ধুরন্ধর -এর সিক্যুয়েল তথা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ – এর ট্রেলার ( Dhurandhar The Revenge trailer) বেরিয়ে গেল। যার শুরুটাই হচ্ছে এমন কথা দিয়ে যা রগের মধ্যে রক্তের গতি বাড়িয়ে দিতে পারে অনেকেরই — ‘হিন্দু বহুতই ডরপোক কৌম হ্যায়’। মানে হিন্দু বড়ই ভিতু জাত। ট্রেলারের বাকি অংশ জুড়ে রয়েছে ‘ঘুস কে মারা’-র জলছবি। ট্রেলারের অন্যতম সংলাপ এরই মধ্যে ভাইরাল—পাকিস্তান কা মুস্তাকবিল আব হিন্দুস্তান তয় করেগা (Pakistan ka mustakbil ab Hindustan tay Karega)। অর্থাৎ, পাকিস্তানের ভবিষ্যৎ এখন ভারতই ঠিক করবে। মজার ব্যাপার হল, ধুরন্ধর দ্য রিভেঞ্জ -এর মুক্তি আর বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) ঘোষণা হয়তো কাকতালীয় ভাবে একই সময়ে ঘটে যাবে।
 

ছবির কথায় আসা যাক। পরিচালক আদিত্য ধরের এই অ্যাকশন থ্রিলারের সিক্যুয়েলে আরও বড় মাপের অ্যাকশন, প্রবল রাজনৈতিক উত্তেজনা এবং পাক সীমান্তের মধ্যে চরম মারপিট তো দেখা যাবেই। তবে ইন্টারেস্টিং হল, ফের দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে—জস্কিরাত সিং রঙ্গি এবং হামজা আলি মাজারি।

ট্রেলারে কী দেখা গেল? ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, জস্কিরাত সিং রঙ্গির অতীত। কীভাবে ব্যক্তিগত ক্ষতি, ক্রোধ এবং প্রবল দেশপ্রেম তাঁকে ধীরে ধীরে হামজা আলি মাজারি করে তুলেছে। হামজার কাঁধ পর্যন্ত ঝাঁকরা চুল আর জস্কিরাতের ট্রিম করা হেয়ার স্টাইলের কনট্রাস্ট চোখ টানতে বাধ্য।  

গল্পের কেন্দ্রে যা রয়েছে তা তো আন্দাজ করাই যাচ্ছিল। রিভেঞ্জ বা প্রতিশোধের এক নাটকীয় ও বিস্ফোরক চিত্রায়ন। লিয়ারিতে উত্তেজনা, রহমন ডাকাইতের মৃত্যুর পর ক্ষমতার লড়াই এসব প্রথম পর্বেই দেখা গেছে। ট্রেলারের একটি অংশে দেখা যায় রহমান ডাকাইত–এর মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি এলাকায় শুরু হয়েছে তীব্র অস্থিরতা। ক্ষমতার শূন্যতা কখনও থাকে না। দেখা যায়, অপরাধ জগতের একাধিক শক্তি সেখানে নিয়ন্ত্রণ কায়েমের লড়াইয়ে নেমেছে। সেই অশান্ত পরিস্থিতির মধ্যেই হামজার ছায়া ক্রমশ বড় হয়ে উঠছে।

ট্রেলারে বিশেষ নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। তিনি অভিনয় করছেন এসপি চৌধুরী আসলাম চরিত্রে। একটি দৃশ্যে তাঁর সংলাপও স্পষ্ট বোঝা যাচ্ছে, “রো কিউ রাহা হ্যায় লালে, শুনা হ্যায়... জাহাঁ দর্দ হ্যায় ওয়াহ মর্দ হ্যায় (Ro kyun raha hai laale, suna nahi… jahan dard hai wahan mard hai)”।

ট্রেলারে দেখা যায় আর মাধবন অভিনীত অজয় সান্যালকেও দেখা যাচ্ছে। তাঁর প্রতিপক্ষ অর্জুন রামপাল। তিনি আইএসআই–এর মেজর ইকবাল। যার ঠান্ডা মাথার পরিকল্পনা গল্পে নতুন উত্তেজনা যোগ করেছে। ট্রেলারে এও ইঙ্গিত মিলেছে যে সারা অর্জুন অভিনীত ইয়ালিনা সম্ভবত হামজার আসল পরিচয় জেনে ফেলেছে, যা গল্পে নতুন ইমোশনাল মোড় আনতে পারে।

আনুষ্ঠানিক ভাবে বলা হচ্ছে, “ধুরন্ধর: দ্য রিভেঞ্জ” মুক্তি পাচ্ছে ১৯ মার্চ ২০২৬। ঈদ, গুড়ি পড়ওয়া এবং উগাদির উৎসবের সময়কে মাথায় রেখেই ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম—এই পাঁচ ভাষায়, অর্থাৎ পুরোপুরি প্যান-ইন্ডিয়া রিলিজ হিসেবে। জিও স্টুডিওস প্রেজেন্টেড এই ছবিটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর। বক্স অফিসে প্রথম ছবির বিপুল সাফল্যের পর, এই সিক্যুয়েল যে আরও বড় ঝড় তুলতে পারে—ট্রেলার দেখেই তা স্পষ্ট।


```