Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঠ ফাঁকা পেয়েই ছক্কা রণবীরের! যশের ‘টক্সিক’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড় ঘোষণা পরিচালকের

প্রায় চার ঘণ্টার ধামাকা! যশের ‘টক্সিক’-কে সরিয়ে বক্স অফিসে একচ্ছত্র দাপট দেখাবে রণবীরের ‘ধুরন্ধর ২’?

মাঠ ফাঁকা পেয়েই ছক্কা রণবীরের! যশের ‘টক্সিক’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড় ঘোষণা পরিচালকের

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 March 2026 18:29

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের মার্চ মাসে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দীর্ঘদিন ধরেই তুঙ্গে। বিশেষ করে ট্রেলার কবে (Dhurandhar 2 trailer release) মুক্তি পাবে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) নিজেই।

সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার মুক্তি পাবে ৭ মার্চ সকাল ১১টা ১ মিনিটে। পোস্টের সঙ্গে ছবির নতুন পোস্টারও প্রকাশ করেছেন তিনি। সেই পোস্টে রণবীর লেখেন, দর্শকদের প্রস্তুত থাকতে, কারণ ৭ মার্চ ট্রেলার প্রকাশিত হবে। পাশাপাশি তিনি জানান, আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দির পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম—এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

মুক্তির আগেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ধুরন্ধর ২’। ভেস্কি বক্স অফিস ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ছবিটি ইতিমধ্যেই ৪৭২টি স্থানে মোট ৭৪৪টি শো পেয়েছে। অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ১৪,৩৯৯টি টিকিট। প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই ছবিটি আয় করেছে ৩৩০ ডলার। তুলনায় আগের ছবি ‘ধুরন্ধর’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দিনে আয় করেছিল ৩১৭ ডলার। অর্থাৎ মুক্তির আগেই আয় এবং আগ্রহের দিক থেকে আগের ছবিকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ‘ধুরন্ধর ২’।

প্রসঙ্গত, এই ছবির সঙ্গেই দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’ ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে সেই সিদ্ধান্ত বদলানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ছবির মুক্তি স্থগিত করার কথা এক বিবৃতিতে জানান যশ। ফলে ১৯ মার্চ ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে আর কোনও বড় ছবির সরাসরি প্রতিযোগিতা থাকছে না। এতে বক্স অফিসে ছবিটির সাফল্যের সম্ভাবনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ছবিটির দৈর্ঘ্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এর রানটাইম প্রায় তিন ঘণ্টা ৫৫ মিনিট। অর্থাৎ প্রায় চার ঘণ্টা সময় নিয়ে প্রেক্ষাগৃহে বসে এই ছবি দেখতে হবে দর্শকদের।


```