Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘জীবনে ব্যর্থ হও!’ বাবা হয়ে সন্তানদের জন্য কেন এমন অদ্ভুত প্রার্থনা হৃতিক রোশনের?

“জীবনে ব্যর্থ হও”—সন্তানদের উদ্দেশে এমন অদ্ভুত প্রার্থনা কেন করলেন হৃতিক রোশন?

‘জীবনে ব্যর্থ হও!’ বাবা হয়ে সন্তানদের জন্য কেন এমন অদ্ভুত প্রার্থনা হৃতিক রোশনের?

হৃতিক রোশন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 March 2026 17:53

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan) সম্প্রতি সমাজমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা লিখে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছেন। দুই ছেলে রেহান রোশন এবং হৃদান রোশন-কে নিয়ে গর্ব, ভালবাসা এবং জীবনের নানা শিক্ষা, সব মিলিয়ে বাবার অনুভূতির দরজা যেন খুলে দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি ভাগ করে নেন হৃতিক। সেই ছবিতে দেখা যায়, নৌকায় বসে নির্ভার মুহূর্ত কাটাচ্ছেন তিনি ও তাঁর দুই ছেলে। ছবিটির সঙ্গেই তিনি একটি দীর্ঘ বার্তা লেখেন, যেখানে ছেলেদের বড় হয়ে ওঠা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।

হৃতিক লেখেন, একজন বাবার কাছে সন্তানের বড় হয়ে ওঠা দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁদের প্রতিভা, কঠোর পরিশ্রম, সাফল্য দেখে তিনি গর্বিত—এই কথাও স্পষ্ট করে জানান অভিনেতা। তবে একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর মতে, অনেক সময় গর্ব সাফল্যের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে মনে হতে পারে—ভালবাসা পাওয়ার জন্য সবসময়ই সাফল্য দেখাতে হবে।

এই কারণেই নিজের অনুভূতি স্পষ্ট করে জানাতে চেয়েছেন তিনি। অভিনেতার কথায়, তাঁর গর্ব যত বড়ই হোক না কেন, তা কোনওদিনই ছেলেদের প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। কারণ তাঁর ছেলেরা যেমন আছে, ঠিক সেইভাবেই তারা তাঁর কাছে সম্পূর্ণ।

শুধু সাফল্য নয়, ব্যর্থতাকেও জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে বলেছেন হৃতিক। তাঁর মতে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, একাকীত্ব কিংবা মানুষের সঙ্গে সংযোগ—সব মিলিয়েই মানুষ সম্পূর্ণ হয়ে ওঠে। এমনকি তিনি চান, তাঁর ছেলেরা জীবনে “দুর্দান্ত ব্যর্থতা”-র মুখোমুখিও হোক, কারণ সেই অভিজ্ঞতাও অনেক বড় শিক্ষা দেয়।

হৃতিকের মতে, জীবনের আসল লক্ষ্য কোনও নির্দিষ্ট অর্থ খোঁজা বা সবসময় জেতা নয়। বরং জীবনের প্রকৃত যাত্রা হল মানবিক অভিজ্ঞতা অর্জন করা এবং প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করা।

অভিনেতার এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। মন্তব্যে তিনি লেখেন, “দারুণ ছবি… আর অসাধারণ ভাবনা! তোমার বাবা হওয়া নিয়ে একটা বই লেখা উচিত।” অন্যদিকে হৃতিকের বর্তমান সঙ্গী সাবা আজাদ-ও আবেগঘন ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদ হয় ২০১৪ সালে। তবে বিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গেই দুই ছেলে রেহান ও হৃদানকে বড় করে তুলছেন। পরে করণ জোহর-এর ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে হাত ধরে হাজির হয়ে সাবা আজাদ-এর সঙ্গে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনেন হৃতিক।

কাজের দিক থেকে শেষবার তাঁকে দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে তাঁর সঙ্গে অভিনয় করেছেন এনটিআর জুনিয়র, কিয়ারা আডবানি, আশুতোষ রানা এবং অনিল কাপুর। ছবিটি যশ রাজ ফিল্মস-এর জনপ্রিয় স্পাই ইউনিভার্সের অংশ হিসেবেই তৈরি হয়েছে।


```