Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরের বিয়েতে সিংয়ের ধামাল নাচ, এরপরই ভাইরাল কাপুরের সাক্ষাৎকার! চর্চার কেন্দ্রে দুই রণবীর

রণবীরের সেই সাক্ষাৎকারের কয়েক বছর পরই অনন্ত অম্বানির ছেলের বিয়েতে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

উদয়পুরের বিয়েতে সিংয়ের ধামাল নাচ, এরপরই ভাইরাল কাপুরের সাক্ষাৎকার! চর্চার কেন্দ্রে দুই রণবীর

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: প্রবাসী ভারতীয় শিল্পপতি রাজু রমলিঙ্গন মান্তেনার মেয়ের (Indian-origin billionaire businessman Rama Raju Mantena) বিয়ের আসর বসেছে উদয়পুরে। শিল্পপতির মেয়ের বিয়েতে বসেছে চাঁদের হাট। এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিশেষ করে রণবীর সিংয়ের (Ranveer Singh) দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও নাচিয়ে দিলেন রণবীর!

বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh Viral Dance) মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গানে পারফর্ম্যান্স দিয়েছেন। তাঁর 'হোয়াট ঝুমকা'-র তালে মাতেন অতিথিরা, এমনকি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr) এবং তাঁর সঙ্গী বেটিনা অ্যান্ডারসনও (Bettina Anderson) নেচে ওঠেন রণবীরের সঙ্গে। পরে তিনি ‘আঁখ মারে’ এবং ‘আপনা টাইম আয়েগা’ গানেও তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করেছে। শুধু নাচ নয়, নিজের র‌্যাপ করার দক্ষতাও দেখিয়েছেন অভিনেতা।

ভিডিও ভাইরাল হতেই সামনে এল রণবীর কাপুরের পুরনো সাক্ষাৎকার

রণবীর সিংয়ের এই ভাইরাল নাচের মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) এক পুরনো সাক্ষাৎকার। ২০১১ সালের ওই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি কখনও টাকার বিনিময়ে বিয়ের অনুষ্ঠানে নাচবেন না। তাঁর কথায়, "আমি যে পরিবারের ছেলে, সেখানে এ ধরনের কাজকে মর্যাদা দেওয়া হয় না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা আমার মূল্যবোধের সঙ্গে মেলে না।"

তিনি আরও বলেন, "এতে ভুল কিছু নেই। কিন্তু আমার লক্ষ্য টাকা নয়। আমি অভিনেতা, আমার আগ্রহ অন্য জায়গায়। বিয়েতে নাচতে গিয়ে মাতাল মানুষের কটূ মন্তব্য শুনতে হয়- আমি সেটা চাই না।"

রণবীর আরও দাবি করেছিলেন, বিয়েতে নাচলে তারকা খ্যাতি কমে যায় না, তবে ‘তারকা’ পরিচয় দেখিয়ে সবকিছু করা যায়, এই মানসিকতাও তিনি পছন্দ করেন না।

তবু বিয়ের আসরে রণবীরের নাচ দেখা গিয়েছে আগেও

রণবীরের (Ranbir Kapoor) সেই সাক্ষাৎকারের কয়েক বছর পরই অনন্ত অম্বানির ছেলের বিয়েতে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল অভিনেতাকে। যদিও সেটি ছিল পরিবারের ঘনিষ্ঠ অনুষ্ঠানে, টাকার বিনিময়ে নয়।

দুই রণবীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলনা

এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ঘুরছে, রণবীর সিংয়ের মঞ্চকাঁপানো এনার্জি আর রণবীর কাপুরের ‘দায়িত্বপূর্ণ’ মন্তব্য, দু’জনের অবস্থান নিয়ে বলিউডের মত কী? নেটদুনিয়ায় এই নিয়েই তুমুল চর্চা।


```