Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্ত্রীকে দিলেন একশোয় একশো, হানিমুন পিরিয়ডে 'লীলা'র প্রশংসায় পঞ্চমুখ 'রাম'

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরসুম চলছে বিনোদনের দুনিয়ায়। ২০১৩ থেকে সম্পর্কে থাকার পর ২০১৮ এর নভেম্বরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন ইতালিতে। তাঁদের রিসেপশনে প্রায় গোটা বলিউড উপস্থিত থেকেছে। তারকাখচিত এই বিয়ে নিয়ে এখনোও উত্তেজনার র

স্ত্রীকে দিলেন একশোয় একশো, হানিমুন পিরিয়ডে 'লীলা'র প্রশংসায় পঞ্চমুখ 'রাম'

শেষ আপডেট: 12 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরসুম চলছে বিনোদনের দুনিয়ায়। ২০১৩ থেকে সম্পর্কে থাকার পর ২০১৮ এর নভেম্বরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন ইতালিতে। তাঁদের রিসেপশনে প্রায় গোটা বলিউড উপস্থিত থেকেছে। তারকাখচিত এই বিয়ে নিয়ে এখনোও উত্তেজনার রেশ ফিকে হয়নি। তার আগেই রণবীরের দীপিকা সম্পর্কে মূল্যায়ন আবারো তাঁদের লাইমলাইটে নিয়ে এল। ইতালিতে সিকিউরিটির ঘেরাটোপে বিয়ে সেরে এসে দেশে হই হই করে রিসেপশন সেরেছেন। আপাতত কাজে মজেছেন রণবীর। এই বড়দিনের আগেই আসছে তাঁর “সিম্বা”। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন সইফ আলি খান ও অমৃতা সিং এর মেয়ে সারা আলি খান।  সেই ছবির প্রোমোশনেই জি টিভির “সারেগামাপা” অনুষ্ঠানে যান তিনি।  প্রতিযোগী ঐশ্বর্য রাই পণ্ডিত “নাগাড়া সঙ্গ ঢোল” গাইলে, বিচারকের আসনে থাকা রণবীর আবেগে ভেসে যান। ২০১৩-এ সঞ্জয় লীলা বনশালীর “গলিও কি রাসলীলা রামলীলা”য় প্রথম অভিনয় করেন দীপবীর।  সেই ছবিরই গান “নাগাড়া সঙ্গ ঢোল”। রণবীরের কথায় তাঁর স্ত্রী যে কোনও কাজই ১০০ শতাংশ দিয়ে করেন, তাই তাঁর প্রতি তিনি শ্রদ্ধাশীল। নতুন বর বলছেন ২০১৩ এর সেইসব দিনে শ্যুটিংয়ের সময়ে দীপিকার কাজের প্রতি ডেডিকেশনই তাঁকে তাঁর দিকে আকৃষ্ট করেছিল। প্রথমদিকে শুধু সহকর্মী হিসেবে শ্রদ্ধা থাকলেও পরে তা ধীরে ধীরে অন্য রং নেয়। নাগাড়া গানের নাচের দৃশ্য শ্যুট করার স্মৃতিতে গিয়ে তিনি আবেগবিহ্বল হয়ে পড়েন। তিনি বলেন সেই বছরেই দীপিকার পরপর পাঁচটি হিট ব্লকবাস্টার ছিল, অবশ্যই তা শুধুমাত্র দীপিকার কঠোর পরিশ্রমের ফল। ইতালিতে বিয়ে সেরে ফিরে তাঁরা মুম্বইয়ের যে রিসেপশন পার্টি দিয়েছিলেন তাতে বিগ বি থেকে কিং খান ছিলেন সকলেই। রাই সুন্দরী, ছোটে নবাব, জাহ্নবী কাপুর, করিনা কপুর খান,সা রা আলি খান, অনুষ্কা শর্মা এমনকী ক্যাটও হাজির ছিলেন। যদিও দেখা যায়নি দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে, যাঁর নামের ট্যাটু এখনোও রয়েছে দীপিকীর ঘাড়জুড়ে! তবে বিন্দাস রণবীর সিং আপাতত মজে তাঁর নববধূকে নিয়ে। সঙ্গে রয়েছে তাঁর আপকামিং মুভি “সিম্বা”, যেখানে তিনি ভিন্ন স্বাদের পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়াও তাঁর লিস্টে রয়েছে “গাল্লিবয়”, “৮৩” এবং “তখত্”।

```