Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?

'ও পেটের ভিতরে...', চরিত্রকে নিখুঁত করতে নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিলেন রণবীর! জানালেন অনুরাগ

চরিত্রের জন্য নিজের শরীরেও আঘাত করতে পিছপা হননি রণবীর!

'ও পেটের ভিতরে...', চরিত্রকে নিখুঁত করতে নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিলেন রণবীর! জানালেন অনুরাগ

রণবীর সিং, অনুরাগ কাশ্যপ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 April 2026 11:29

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে ছোট থেকে বড়, সব বয়সের দর্শকের মুখে একটাই সিনেমার নাম, ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। বক্স অফিসে দুরন্ত গতিতে বাড়ছে ছবির আয়, আর বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে পাল্লা দিয়ে ইতিমধ্যেই দশম স্থানে জায়গা করে নিয়েছে আদিত্যর এই ছবি।

ছবির অন্যতম আকর্ষণ রণবীর সিং-এর দাপুটে অভিনয়। কখনও বেফিকরে, কখনও বাজিরাও, আবার কখনও খিলজির মতো নানা চরিত্রে নিজেকে মেলে ধরে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘ধুরন্ধর’-এর দুই পর্বেই হামজা আলির চরিত্রে অভিনয় করে তিনি আবারও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগ কাশ্যপ তিনি স্মৃতিচারণ করেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লুটেরা’ ছবির কথা, যেখানে সোনাক্ষী সিনহা-র বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন রণবীর, আর ছবির প্রযোজক ছিলেন অনুরাগ নিজেই।

অনুরাগ জানান, ‘লুটেরা’-র একটি ক্লাইম্যাক্স দৃশ্যে গুলিবিদ্ধ হওয়ার অনুভূতিকে বাস্তব করে তুলতে রণবীর কাউকে কিছু না জানিয়ে নিজের পেটে একটি ক্লিপ লাগিয়ে নিয়েছিলেন। কাজের প্রতি তাঁর এই নিবেদন এতটাই গভীর ছিল যে, শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। অথচ নিজের কষ্টের কথা কাউকে জানাননি তিনি, যতক্ষণ পেরেছেন, সবটাই চেপে রেখেছিলেন।

রণবীরের কাজের প্রতি একাগ্রতার প্রসঙ্গে অনুরাগ আরও বলেন, তাঁর দ্বিতীয় ছবি ‘লুটেরা’ থেকেই অভিনেতা হিসেবে নিজের অসাধারণ নিষ্ঠার প্রমাণ দিয়েছিলেন তিনি।

ধুরন্ধর’-এর প্রসঙ্গ টেনে অনুরাগ আরও উল্লেখ করেন, এখন এই ছবিকে ঘিরে নানা গল্প শোনা যাচ্ছে, কীভাবে রণবীর ও অর্জুন রামপাল নিজেদের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে একে অপরকে সত্যিই আঘাত করেছেন। চরিত্রের জন্য তাঁদের এই পরিশ্রমই আজ ছবির বিপুল সাফল্যের অন্যতম কারণ।


```