Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বক্স অফিসে ধামাকা, কোর্টে মামলা! কোন অভিযোগে কাঠগড়ায় ১০০০ কোটির ‘ধুরন্ধর ২’ নির্মাতারা?

বক্স অফিসে সাফল্যের মাঝেই আইনি জটে ধুরন্ধর ২।

বক্স অফিসে ধামাকা, কোর্টে মামলা! কোন অভিযোগে কাঠগড়ায় ১০০০ কোটির ‘ধুরন্ধর ২’ নির্মাতারা?

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 April 2026 18:51

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে সাফল্যের জয়জয়কারের মাঝেই আইনি বিড়ম্বনায় পড়ল ‘ধুরন্ধর ২’ (ধুরন্ধর: দ্য রিভেঞ্জ) (Dhurandhar 2 controversy)। একদিকে ছবিটি যখন দর্শকদের মন জয় করে দাপিয়ে ব্যবসা করছে, ঠিক তখনই একটি পুরনো গানের ব্যবহার নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছেন পরিচালক আদিত্য ধর। ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর রিপোর্ট অনুযায়ী, বলিউড প্রোডাকশন কোম্পানি ত্রিমূর্তি ফিল্মস আদিত্য ধরের প্রোডাকশন হাউস ‘বি৬২ স্টুডিওজ’-এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা দায়ের করেছে। 

তাদের অভিযোগ, ১৯৮৯ সালের জনপ্রিয় ছবি ‘ত্রিদেব’-এর কালজয়ী গান ‘হাম প্যায়র করনে ওয়ালে’ কোনও অনুমতি ছাড়াই এই ছবিতে ব্যবহার করা হয়েছে। আনন্দ-মিলিন্দের সুর করা এবং সমীর অঞ্জনের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অনুরাধা পারওয়াল ও উদিত নারায়ণ, যার মিউজিক ও সাউন্ড রেকর্ডিংয়ের সমস্ত স্বত্ব ত্রিমূর্তি ফিল্মসের মালিকানাধীন বলে তারা দাবি করেছে।

এই আইনি লড়াইয়ের জেরে ত্রিমূর্তি ফিল্মস আদালতের কাছে আবেদন জানিয়েছে যাতে ছবি থেকে অবিলম্বে এই গানের ব্যবহার বন্ধ করা হয়। তারা কেবল গানের ব্যবহার বন্ধই নয়, বরং বড় অঙ্কের ক্ষতিপূরণ ও আইনি প্রতিকারও চেয়েছে। তাদের আশঙ্কা, সিনেমাটি প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন প্রচারমূলক ভিডিওতে ব্যবহারের মাধ্যমে কপিরাইট আইনের চরম অবমাননা হতে পারে। 

উল্লেখ্য, টি-সিরিজ ইতিমধ্যেই গানটি ইউটিউবে প্রকাশ করেছে এবং সেখানে শিল্পী ও গীতিকারকে যথাযথ কৃতিত্ব দিলেও মূল স্বত্বাধিকারীদের অনুমতি না নেওয়ার অভিযোগটি এখন বড় আকার ধারণ করেছে। বক্স অফিসের দুর্দান্ত পারফরম্যান্সের মাঝে এই আইনি জটিলতা ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করল।


```