Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘ধুরন্ধর’ ব্যস্ততার মাঝেও অন্তঃসত্ত্বা স্ত্রীর কীভাবে খেয়াল রাখতেন রণবীর?

ছবিতে ‘ইয়াসির’ চরিত্রে অভিনয় করা অভয় এক সাক্ষাৎকারে জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও রণবীর কখনও পরিবারকে অবহেলা করেননি। সেই সময় তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অন্তঃসত্ত্বা ছিলেন। 

‘ধুরন্ধর’ ব্যস্ততার মাঝেও অন্তঃসত্ত্বা স্ত্রীর কীভাবে খেয়াল রাখতেন রণবীর?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 29 March 2026 18:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ধুরন্ধর (Dhurandhar: The Revenge)-এর সাফল্যে এখন উচ্ছ্বসিত রণবীর সিং (Ranveer Singh)। তবে এই সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের এক দায়িত্বশীল অধ্যায়, যে প্রসঙ্গে এবার মুখ খুললেন অভয় অরোরা (Abhay Arora)।

ছবিতে ‘ইয়াসির’ চরিত্রে অভিনয় করা অভয় এক সাক্ষাৎকারে জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও রণবীর কখনও পরিবারকে অবহেলা করেননি। সেই সময় তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অন্তঃসত্ত্বা ছিলেন। তবু কাজের ফাঁকেই যতটা সম্ভব সময় বের করে তাঁর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করতেন অভিনেতা।

অভয়ের কথায়, শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিন-চার দিনের ছুটি পেলেই মুম্বই উড়ে যেতেন রণবীর। শুধু কাজ নয়, পরিবারকেও সমান গুরুত্ব দেওয়ার এই মানসিকতাই তাঁকে সত্যি আলাদা করে তোলে। সহ-অভিনেতার মতে, পরিবারের প্রতি রণবীরের যত্ন সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন রণবীর ও দীপিকা। ২০২৪ সালে তাঁদের কন্যাসন্তান ‘দুয়া’-র জন্ম হয়। পরে ২০২৫ সালে প্রথমবার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁরা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাকসেস সেলিব্রেট করতে একসঙ্গে লাঞ্চ ডেটে দেখা যায় এই তারকা দম্পতিকে। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় অনুরাগীরা উচ্ছ্বাসে ঘিরে ধরে তাঁদের। কেউ  আবার‘বব্বর শের’ বলে ডাকতেই হাসিমুখে সাড়া দেন রণবীর, আর পাশে দাঁড়িয়ে গর্বের হাসি ফুটে ওঠে দীপিকার মুখে।

রণবীর দীপিকার জুটি এক কথায় সকলের নজর কাড়ে। প্রকাশ্যে তাঁদের একে অন্যের প্রতি ভালবাসা, শ্রদ্ধা দেখে কেউ কেউ বলতেন-- সবটাই লোক দেখানো। তবে এবার খানিক সত্যি সামনে। সব মিলিয়ে, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দায়িত্ব ও ভালবাসার ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়, তা রণবীর সিং ভালই জানেন। আর তা যে কেবল লোক দেখানো নয়, আরও একবার স্পষ্ট হয়ে গেল অভয়ের কথায়। 


```