Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আত্মরক্ষা শিখুক মেয়েরা নিজেরাই: মিটু প্রসঙ্গে মত রেখে ট্রোলের শিকার রানি

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরে রুপোলি জগতে বয়ে যাওয়া মি-টু ঝড়ে হেলে গিয়েছেন বহু প্রভাবশালী ব্যক্তিত্ব। তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ তোলার পরেই চিত্রাঙ্গদা সিংহ থেকে সন্ধ্যা মৃদুল-- অনেকেই সরব হয়েছেন নানা

আত্মরক্ষা শিখুক মেয়েরা নিজেরাই: মিটু প্রসঙ্গে মত রেখে ট্রোলের শিকার রানি

শেষ আপডেট: 31 December 2018 10:11

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরে রুপোলি জগতে বয়ে যাওয়া মি-টু ঝড়ে হেলে গিয়েছেন বহু প্রভাবশালী ব্যক্তিত্ব। তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ তোলার পরেই চিত্রাঙ্গদা সিংহ থেকে সন্ধ্যা মৃদুল-- অনেকেই সরব হয়েছেন নানা হেনস্থার বিরুদ্ধে। কিন্তু এই বিষয় নিয়েই রানি মুখার্জী একটু অন্য কথা বললেন। আর তাতেই ট্রোলের শিকার হতে হল তাঁকে। রানির সঙ্গে একমত হননি দীপিকা, অনুষ্কার মতো অভিনেত্রীরাও। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দীপিকা, অনুষ্কা, আলিয়া, রানি-- এঁদের নিয়ে একটি গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়। জানতে চাওয়া হয়, মিটু আন্দোলন নিয়ে তাঁরা কী ভাবছেন। এই আন্দোলন কি আদৌ সমাজের চোখ খুলতে পেরেছে? অনুষ্কা যেমন এর উত্তরে জানান, এই আন্দোলন বহু মানুষকে চিনিয়ে দিয়েছে, যেটা জরুরি ছিল ইন্ডাস্ট্রিতে। তিনি বলেন, "এই ধরনের অন্যায় করলে তো একটু ভয় অন্তত কাজ করা উচিত! মানুষের কাজের জায়গাটাই তার দ্বিতীয় বাড়ি হয়। সেখানকার নিরাপত্তাটা খুব জরুরি। সেটা না হলে মনে করতে হবে, পৃথিবীটা আদৌ বাসযোগ্য নয়।" তবে কাজের ক্ষেত্রকে নিরাপদ রাখার এই ব্যাপারটায় অনুষ্কার সঙ্গে পুরোপুরি একমত হননি রানি। তাঁর মতে, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাকে নিজেকেই। সে নিরাপত্তা কেউ দেবে না। "আমার মনে হয়, মেয়েদের আরও শক্তিশালী হতে হবে। এক জন মহিলাকে যথেষ্ট সাহসি হতে হবে, এবং বিশ্বাস করতে হবে, খারাপ পরিস্থিতিতে পড়লে সে নিজেই নিজেকে রক্ষা করতে পারবে।" রানির কথায় দ্বিমত জানিয়ে দীপিকা বলেন, "সকলে তো সেই ক্ষমতা নিয়ে না-ই জন্মাতে পারেন!" রানি উত্তরে জানান, প্রতিটা স্কুলে মেয়েদের মার্শাল আর্টস এবং সেলফ ডিফেন্স শেখা বাধ্যতামূলক করা উচিত। "তোমার নিজের নিরাপত্তার দায়িত্ব তোমার নিজেরই"-- বলেন তিনি। দীপিকা পাল্টা প্রশ্ন করেন, "কিন্তু নিরাপত্তা তো মৌলিক অধিকার। তা পাওয়ার জন্য মেয়েদের আলাদা করে আত্মরক্ষা শিখতে হবে কেন!" অনুষ্কাও একমত হন দীপিকার সঙ্গে। রানি অবশ্য তাতেও মানেননি। তিনি পরে বলেন, "এক জন বাচ্চাকে কী ভাবে মানুষ করা হবে, সেটা কেবল মা-ই ঠিক করবেন।" তবে বিষয়টা এখানেই শেষ হয়নি। রানির মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসতেই ট্রোলের শিকার হন তিনি। অনেকেই আঙুল তোলেন তাঁর উচ্চবিত্ত শ্রেণির দিকে। ইঙ্গিত করেন, বাস্তব পরিস্থিতির বিষয়ে অনেকাংশেই অজ্ঞ তিনি। দেখে নিন সেই আলোচনা এবং তার বিরুদ্ধ মত। https://twitter.com/doepikapadukone/status/1079054975551107075

```