‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার সময় কেন মেয়ে আদিরাকে সঙ্গে আনেননি রানি মুখোপাধ্যায়, জানালেন অভিনেত্রী নিজেই।

রানী মুখোপাধ্যায়
শেষ আপডেট: 27 September 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: রানী মুখোপাধ্যায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছন। অনুষ্ঠানের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রানীর গলায় থাকা তাঁর মেয়ে আদিরার নাম লেখা সোনার চেন। কিন্তু সঙ্গে দেখতে পাওয়া যায়নি মেয়েকে। কেন? এবার রানী নিজেই জানিয়েছেন কেন ওই বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গে মেয়ে ছিল না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মেয়ে আদিরাও অনুষ্ঠানে আসতে চেয়েছিল। কিন্তু জানানো হয়েছিল যে ১৪ বছরের কম বয়সী শিশুদের অনুমতি নেই। তাই সে আসতে পারল না। তখন আমি ঠিক করেছিলাম, যেভাবেই হোক তাকে আমার সঙ্গে রাখতে হবে।”
রানী আরও বলেন, “সে খুব জেদ করছিল। আমি ওকে বোঝালাম যে আসতে পারবে না। কিন্তু সে বলল, ‘না মা, এটা ঠিক নয়। বিশেষ দিনে আমার সঙ্গে নেই।’ তখনই আমি সিদ্ধান্ত নিলাম অন্যভাবে ওকে সঙ্গে রাখব।”
তিনি আদিরাকে নিজের ‘লাকিচার্ম’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমি সবসময় চাই তাকে পাশে রাখি, আর দুলের মাধ্যমে আমি ঠিক সেটাই করেছি।” রানী আরও ধন্যবাদ জানিয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের, যাঁরা তাদের রিলের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে তিনি এই বিশেষ দিনে নিজের মেয়ে আদিরাকে সঙ্গে রেখেছেন।