Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে 'সবুজ পৃথিবী' গড়ার বার্তা রণদীপের, ৫০০টি গাছ লাগালেন অভিনেতা

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে আবারও উঠে এল প্রকৃতির প্রতি দায়বদ্ধতার কথা। সেই তালিকায় সামিল হলেন অভিনেতা রণদীপ হুডা। 

বিশ্ব পরিবেশ দিবসে 'সবুজ পৃথিবী' গড়ার বার্তা রণদীপের, ৫০০টি গাছ লাগালেন অভিনেতা

রণদীপ হুডা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 June 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে আবারও উঠে এল প্রকৃতির প্রতি দায়বদ্ধতার কথা। সেই তালিকায় সামিল হলেন অভিনেতা রণদীপ হুডা। স্ত্রী লিন লাইশরামের সঙ্গে মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানে গিয়ে প্রায় ৫০০টি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার কাজে সামিল হলেন তিনি।

রণদীপ ও লিন গিয়েছিলেন কানহার আশেপাশের এক গ্রামে, যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলেই গাছ লাগানোর কর্মসূচি পালন করেন তাঁরা। প্রসঙ্গত, এই কানহা জাতীয় উদ্যান চিতাবাঘ, হরিণ, কৃষ্ণসার ও বিরল প্রজাতির গাছের জন্য বিখ্যাত। আর তাই এমন একটি অঞ্চলে গাছ লাগানোর উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

পরিবেশ দিবসের দিন এই উদ্যোগের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রণদীপ লেখেন, “বিশ্ব পরিবেশ দিবস ক্যালেন্ডারের আর একটা তারিখ নয়, বরং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কতটা ক্ষতি করছি প্রকৃতির। এখনই সময়, প্রকৃতির কাছে ঋণ শোধ করার।”

তিনি আরও লেখেন, “বনভূমি হল পৃথিবীর ফুসফুস। যদি আমরা গাছ না বাঁচাই, তাহলে নিজেরাই ধ্বংসের দিকে এগোব। জীববৈচিত্র্য রক্ষা, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ—এই দায়িত্ব আমাদেরই নিতে হবে।”

রণদীপের মতে, একটা গাছ লাগানো হয়তো ছোট কাজ বলে মনে হয়, কিন্তু বহু মানুষ একসঙ্গে সেই কাজ করলে আগামী প্রজন্মের জন্য একটা সবুজ, সুস্থ পৃথিবী রেখে যাওয়া সম্ভব। “প্রকৃতির আমাদের প্রয়োজন নেই, আমাদেরই প্রকৃতিকে প্রয়োজন”—এই বাক্যে তাঁর বার্তাটি শেষ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ‘জাট’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রণদীপ। তবে অভিনয়ের বাইরেও যে সমাজ ও পরিবেশ সচেতনতায় তিনি গুরুত্ব দেন, এই উদ্যোগে তা আবারও স্পষ্ট হয়ে গেল।


```