রণবীরের কথায়, বাবা হওয়া তাঁর জীবনের সবচেয়ে উপলব্ধি। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। প্রয়াত বাবা ঋষি কাপুরের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ টেনে রণবীর জানান, তাঁদের মধ্যে এক ধরনের দূরত্ব ছিল।

শেষ আপডেট: 10 February 2026 17:34
দ্য ওয়াল ব্যুরো: সিনেদুনিয়ার পাশাপাশি এখন রণবীর কাপুর (Ranbir Kapoor) চুটিয়ে সংসার করছেন। পর্দায় সাফল্যের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এখন নতুন এক নয়া পরিচয়ে বেজায় খুশি, এক কন্যা সন্তানের বাবা তিনি। স্ত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ও তাঁদের কন্যা রাহাকে (Raha Kapoor) ঘিরেই এখন রণবীরের পৃথিবী। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মেয়ের প্রসঙ্গে মুখ খোলেন রণবীর। বাবা হিসেবে নিজেকে কীভাবে দেখেন এবং নিজের শৈশবের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেতা।
রণবীরের কথায়, বাবা হওয়া তাঁর জীবনের সবচেয়ে উপলব্ধি। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। প্রয়াত বাবা ঋষি কাপুরের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ টেনে রণবীর জানান, তাঁদের মধ্যে এক ধরনের দূরত্ব ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বদলে সেই সম্পর্ক ছিল অনেকটাই শাসন ও সম্মানের ওপর নির্ভরশীল। সেই প্রজন্মের বাবা-ছেলের সম্পর্কে সাধারণত যেমনটা দেখা যেত।
রণবীর জানান, তিনি চান না তাঁর মেয়ের সঙ্গে সেই দূরত্ব থাকুক। তাঁর ইচ্ছে, রাহার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলা। তিনি বলেন, মেয়েকে এমন স্বাধীনতা দিতে চান, যাতে সে নিজের মতো করে জীবন বেছে নিতে পারে, নিজের স্বপ্নের দিকে এগোতে পারে।
কাপুর পরিবারের রক্ত গায়ে আছে বলে কথা। রণবীর স্পষ্ট করে জানান, তিনি কখনও এই পরিচয়কে চাপ হিসেবে দেখেননি। বরং তিনি মনে করেন, সহজে সুযোগ পাওয়া মানেই সেই সুযোগের মর্যাদা আরও বেশি করে রক্ষা করা। তাঁর মতে, অসংখ্য প্রতিভাবান মানুষ সুযোগের অপেক্ষায় থাকেন, তাই যে সুযোগ তিনি পেয়েছেন, সেটাকে হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।
রণবীর আরও বলেন, সাকসেস মানুষকে অহংকারী করে তুলতে পারে, আর ব্যর্থতা ভিতর থেকে নাড়িয়ে দেয়। কাপুর পরিবারে বড় হওয়ার কারণে তিনি খুব কাছ থেকে এই উত্থান-পতন দেখেছেন, যা তাঁকে বাস্তববাদী হয়ে উঠতে সাহায্য করেছে।
রণবীর এখন ব্যস্ত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রস্তুতিতে। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘অ্যানিমাল পার্ক’—একাধিক বড় প্রজেক্ট তাঁর হাতে রয়েছে। অভিনয়ের পাশাপাশি, বাবা হিসেবে নতুন এই অধ্যায়ও যে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, তা রণবীরের কথাতেই স্পষ্ট।