Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Ranbir Alia Wedding: আলিয়া কাপুর! রণবীরের সঙ্গে সাতপাক ঘুরলেন মহেশ ভাটের মেয়ে, গাঁটছড়া বেঁধে দিলেন করণ

দ্য ওয়াল ব্যুরো: সম্পন্ন হল বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে (Ranbir Alia Wedding)। কাপুর খানদানে বিয়ে হয়ে গেল আলিয়া ভাটের। রণবীরের সঙ্গে সাতপাকে ঘুরে তাঁর গলায় বরমালা পরিয়ে দিলেন বলিউডের 'গাঙ্গুবাই'। এই বিয়েতে রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধে দিয়েছেন

Ranbir Alia Wedding: আলিয়া কাপুর! রণবীরের সঙ্গে সাতপাক ঘুরলেন মহেশ ভাটের মেয়ে, গাঁটছড়া বেঁধে দিলেন করণ

শেষ আপডেট: 14 April 2022 12:24

দ্য ওয়াল ব্যুরো: সম্পন্ন হল বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে (Ranbir Alia Wedding)। কাপুর খানদানে বিয়ে হয়ে গেল আলিয়া ভাটের। রণবীরের সঙ্গে সাতপাকে ঘুরে তাঁর গলায় বরমালা পরিয়ে দিলেন বলিউডের 'গাঙ্গুবাই'। এই বিয়েতে রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধে দিয়েছেন করণ জোহর। আরকে হাউজজুড়ে খুশির সানাই বাজছে।

আরও পড়ুন: পাঁচ বছরের প্রেম! কোন পথে ছাদনাতলায় গড়াল রণবীর-আলিয়ার সম্পর্ক? রইল খুঁটিনাটি

বৃহস্পতিবার বিকেলে চার হাত এক হয়েছে রণবীর-আলিয়ার (Ranbir Alia Wedding)। বলিউডের সবচেয়ে চর্চিত যুগলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সত্যি হল সবটা। পাঁচ বছরের প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন 'রালিয়া'।

রণবীরের বিয়ে দেখে যেতে পারেননি ঋষি কাপুর। এদিন বিয়ের মণ্ডপে তাঁর ছবি রাখা ছিল। ফুল মালা দিয়ে সাজানো হয়েছিল ঋষি কাপুরের ছবি। রণবীর আলিয়া এখন অফিসিয়ালি 'মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'। এখনও তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। তবে খুব শিগিরই 'রালিয়া' ভক্তরা বর-বধূ বেশে প্রিয় তারকাদের ছবি দেখতে পাবেন।

জানা গেছে আদ্যোপান্ত হিন্দু মতে গায়ত্রী মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছে রণবীর-আলিয়ার। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ছিল তাঁদের বিয়ের লগ্ন। বিয়ের আসর থেকে প্রথম ছবিটি পোস্ট করেন আলিয়ার আত্মীয় রবীন ভাট। মহেশ ভাটের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। মেয়ের বিয়েতে খানদানি লুকে বাজিমাত করেছেন মহেশ ভাট।

ইতিমধ্যে উইকিপিডিয়াতেও আপডেট করা হয়ে গেছে রণবীর আর আলিয়ার বিয়ের স্টেটাস। এখন গুগল সার্চ করলে আলিয়াকে রণবীরের স্ত্রী হিসেবেই দেখানো হবে।

alia ranbir

সূত্রের খবর, আজ সন্ধে সাতটা নাগাদ সংবাদমাধ্যমের সামনে আসবেন নবদম্পতি। সামান্য কিছু অতিথি সমাগমেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে তাঁদের রিসেপশনে অনেক অতিথি আসবেন। থাকবেন ইন্ডাস্ট্রির বর বড় তারকারাও। তবে বিয়েটা খানিক নিভৃতেই সারলেন তাঁরা।


```