Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অভিনেত্রী মন্দাকিনীর জীবনে বড় বিপর্যয়, হারালেন কাছের মানুষকে

অভিনেত্রীর বাবা জোসেফ ছিলেন ব্রিটিশ নাগরিক। মন্দাকিনীর মা হিমাচল প্রদেশের বাসিন্দা। এই দুই সাংস্কৃতিক মিশেলে বেড়ে ওঠা মন্দাকিনী বলিউডে এসেছিলেন ঝড়ের মতো।

অভিনেত্রী মন্দাকিনীর জীবনে বড় বিপর্যয়, হারালেন কাছের মানুষকে

শেষ আপডেট: 3 July 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান অভিনেত্রী মন্দাকিনীর জীবনে বিপর্যয়। হারালেন বাবাকে। ২ জুলাই মৃত্যু হয়েছে তাঁর। পিতৃবিয়োগে ভেঙে পড়েছেন ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেত্রী। সমাজমাধ্যমে আবেগভরা বার্তায় বাবাকে বিদায় জানালেন মন্দাকিনী। লিখলেন, “আমার হৃদয় স্তব্ধ হয়ে গিয়েছে। আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না। যে ভালবাসা, শিক্ষা ও জ্ঞান আমাকে দিয়েছ, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি আমার হৃদয়ে আজীবন থাকবে বাবা।”

অভিনেত্রীর বাবা জোসেফ ছিলেন ব্রিটিশ নাগরিক। মন্দাকিনীর মা হিমাচল প্রদেশের বাসিন্দা। এই দুই সাংস্কৃতিক মিশেলে বেড়ে ওঠা মন্দাকিনী বলিউডে এসেছিলেন ঝড়ের মতো। ইয়াসমিন থেকে হয়ে উঠেছিলেন ‘মন্দাকিনী’—রাজ কপূরের খুঁজে পাওয়া মুখ। ১৯৮৫ সালে রাজ কপূরের ‘রাম তেরি গঙ্গা মইলি’তে সাহসী অভিনয়ে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন। মেরঠের অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রী তখনকার পুরুষ দর্শকদের মনে রীতিমতো ঝড় তুলেছিলেন।

Mandakini's Father Dies; Ram Teri Ganga Maili Actress Pens Heart-Wrenching  Note: No Words Can Express Pain

পরবর্তী কালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ডান্স ডান্স’, আদিত্য পঞ্চোলীর সঙ্গে ‘কঁহা হ্যায় কানুন’, এবং গোবিন্দার বিপরীতে ‘প্যায়ার করকে দেখো’ ছবিতে অভিনয় করেন। তবে বলিউডের রংমহল থেকে ধীরে ধীরে বিদায় নেন তিনি।

১৯৯০ সালে প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী কাগয়ুর টি রিনপোচে ঠাকুরকে বিয়ে করেন মন্দাকিনী। এখন তিনি দুই সন্তানের মা, তিব্বতি যোগশিক্ষিকা এবং চিকিৎসা কেন্দ্রের পরিচালক।


```