Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জীবনে যদি কোনও ছবি রিমেক করতে হয়, আমি অজয়ের এই 'বিচ্ছিরি' সিনেমাটাই করব: রাম গোপাল বর্মা

অজয় দেবগন, মোহনলাল ও বিবেক ওবেরয় অভিনীত নিজেরই জনপ্রিয় ছবি ‘কোম্পানি’ নিয়ে হতাশ রাম গোপাল বর্মা।

জীবনে যদি কোনও ছবি রিমেক করতে হয়, আমি অজয়ের এই 'বিচ্ছিরি' সিনেমাটাই করব: রাম গোপাল বর্মা

রাম গোপাল বর্মা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 October 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার ঘরানার ছবি নির্মাণে বলিউডে যাঁর প্রভাব সবচেয়ে বেশি, সেই পরিচালক রাম গোপাল বর্মা সম্প্রতি তাঁর নিজেরই একটি জনপ্রিয় ছবি নিয়ে মন্তব্য করলেন। পরিচালক জানালেন, সম্প্রতি তিনি মোহনলাল, অজয় দেবগন এবং বিবেক ওবেরয় অভিনীত তাঁর বহুল প্রশংসিত ছবি 'কোম্পানি' (২০০২) আবার দেখে পছন্দ করেননি!

আরজিভি তাঁর খোলামেলা স্বভাবের জন্য পরিচিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে যদি তাঁকে তাঁর নিজের কোনও ছবি রিমেক করার সুযোগ দেওয়া হয়, তবে তিনি 'কোম্পানি'-কে বেছে নেবেন।

SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে রাম গোপাল বর্মা বলেন, "আমি আমার একটি ছবি রিমেক করতে চাইব। রিমেক এই অর্থে যে, আমি সেটার বিষয়বস্তু নিয়ে আবার নতুন করে ছবিটা বানাতে চাই। আর সেই ছবিটি হল 'কোম্পানি'।"

ছবিটিকে আরও ভাল করার জন্য রিমেক করতে চান কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে তাঁর জ্ঞান অনেক বেড়ে গেছে, যা ছবিটি বানানোর সময় তাঁর ছিল না।

পরিচালক ব্যাখ্যা করেন, "কারণ হল, সাম্প্রতিক বছরগুলিতে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আমার জ্ঞান অনেক বেড়েছে। ছবিটি বানানোর সময় আমার কাছে এত তথ্য ছিল না। তখন অনেকটা সংবাদপত্রের শিরোনাম নিয়ে সেটাকে সিনেমায় রূপ দেওয়ার মতো ছিল। তাই, এখন যখন আমি আমার বর্তমান জ্ঞানের লেন্স দিয়ে 'কোম্পানি'-কে দেখি, তখন মনে হয় এটি অতিরিক্ত 'সারফেস-লেভেল' বা উপরিতলের কাজ। আমি যদি ছবিটি আজ করি, তবে আরও অনেক গভীরে গিয়ে বানাতে পারব।"

রাম গোপাল বর্মা আরও জানান, তিনি আগে নিজের ছবি দেখতেন না। কিন্তু 'সত্য' ছবিটি ২৫ বছর পর দেখে নতুন করে অনুপ্রাণিত হওয়ার পর তিনি নিজের অন্যান্য বিখ্যাত ছবিগুলো আবার দেখা শুরু করেছেন। 'কোম্পানি' ছবিটি তাঁর একদমই ভাললাগেনি।

২০০৫ সালের 'সরকার' ছবিটি তাঁর কেন পছন্দ হয়নি, তার কারণ হিসেবে তিনি জানান, সম্প্রতি তিনি মারলন ব্র্যান্ডো অভিনীত ক্ল্যাসিক ছবি 'দ্য গডফাদার' (১৯৭২) আবার দেখেন। এতে 'সরকার'-এ তিনি কী বানাতে পারতেন, সেই সম্পর্কে তাঁর বোধ আরও বেড়েছে।

উল্লেখ্য, 'কোম্পানি' ছবিটি গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তাঁর ডি-কোম্পানির জীবন দ্বারা অনুপ্রাণিত ছিল। অন্যদিকে, অমিতাভ বচ্চন অভিনীত 'সরকার' ছবিটি 'দ্য গডফাদার' দ্বারা অনুপ্রাণিত ছিল।


```