Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রাপ্য সম্মানটুকু...’, সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়ার আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি FWICE-র

FWICE-এর পাঠানো চিঠিতে বলা হয়েছে, “প্রয়াত শ্রী সতীশ শাহ (Satish Shah) ছিলেন বিরল প্রতিভাধর এক শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি এনে দিয়েছেন।

‘প্রাপ্য সম্মানটুকু...’, সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়ার আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি FWICE-র

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 October 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় ও শ্রদ্ধেয় নাম ছিলেন অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। তাঁর অভিনয়, রসবোধ, প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মনে আজও জীবন্ত। এবার সেই প্রিয় শিল্পীর অবদানকে সম্মান জানাতে এগিয়ে এল Federation of Western India Cine Employees (FWICE)। সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে আবেদন জানিয়েছে, সতীশ শাহকে (Satish Shah) যেন পদ্মশ্রী পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।

FWICE-এর পাঠানো চিঠিতে বলা হয়েছে, “প্রয়াত শ্রী সতীশ শাহ (Satish Shah) ছিলেন বিরল প্রতিভাধর এক শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। ‘ইয়ে যো হ্যায় জিন্দেগি’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হুঁ না’-র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন।''

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে শুধু একজন সফল অভিনেতাই নন, সতীশ শাহ (Satish Shah) ছিলেন অত্যন্ত মানবিক ও সহৃদয় ব্যক্তি। তিনি সবসময় সহকর্মীদের উৎসাহ দিতেন, ফিল্ম টেকনিশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়াতেন। FWICE-এর কল্যাণমূলক কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'সতীশ শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি এমন একজন মানুষ, যিনি চার দশকের বেশি সময় ধরে ভারতবাসীর মুখে হাসি এনেছেন এবং অসংখ্য নতুন শিল্পীকে অনুপ্রাণিত করেছেন।'

তাই তাঁকে পদ্মশ্রী (Padmashree) প্রদান করা হলে সেটি শুধু এক জন শিল্পীর প্রতি শ্রদ্ধা নয়, বরং ভারতীয় বিনোদন জগতের প্রতি তাঁর অমূল্য অবদানের এক উপযুক্ত স্বীকৃতি হবে।

প্রসঙ্গত, সতীশ শাহ তাঁর অভিনয় জীবনে কমেডি ও গম্ভীর দুই ধরনের চরিত্রেই দারুণ দক্ষতা দেখিয়েছিলেন। সিনেমা হোক বা টেলিভিশন, তাঁর প্রতিটি চরিত্রে থাকত সহজ হাস্যরস আর এক বিশেষ উষ্ণতা, যা দর্শকদের মন ছুঁয়ে যেত। আজও তাঁর অভিনয় মানুষ ভুলতে পারেননি। তাই এখন অনেকেই একবাক্যে বলছেন—যে মানুষটা গোটা দেশকে হাসিয়েছেন, তিনি সত্যিই এই সম্মানের যোগ্য।


```