Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদালতে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি! ৯ কোটির চেকবাউন্স মামলায় আত্মসমর্পণের নির্দেশ রাজপাল যাদবকে

কর্মসূত্রে এখন মুম্বইয়ে রয়েছেন রাজপাল যাদব (Bollywood Actor Rajpal Yadav)। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে সময়মতো দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করতেই হবে।

আদালতে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি! ৯ কোটির চেকবাউন্স মামলায় আত্মসমর্পণের নির্দেশ রাজপাল যাদবকে

রাজপাল যাদব (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 February 2026 08:57

দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় (Cheque dishonour case) ফের বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) স্পষ্ট জানিয়েছে, তিনি প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দেননি, তাই আর কোনও নমনীয়তা দেখানো হবে না। ফলে, বুধবারই তাঁকে আত্মসমর্পণ (surrender) করতে হবে। আদালতের এই নির্দেশের পর তাঁর জেলে ফেরার পথ কার্যত পাকা।

২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে (Rajpal Yadav) ছ'মাসের কারাদণ্ড দিয়েছিল। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি এবং তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন। সেখানে তাঁদের সাজা স্থগিত হয়। এরপরে ২০২৪ সালে আদালত তাঁকে ফের দোষী সাব্যস্ত করে, তবে আশা ছিল মামলাকারীদের সঙ্গে সমঝোতা হলে বিষয়টির নিষ্পত্তি হবে। সেই কারণেই আদালত আবারও সাজার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল।

কিন্তু আদালতের কথামতো রাজপাল বকেয়া টাকা ফেরত দেননি। তিনি জানিয়েছিলেন, পুরো টাকাটাই শীঘ্রই পরিশোধ করবেন। গত বছর অক্টোবর মাসে তিনি দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমাও দেন। কিন্তু এখনও প্রায় ৯ কোটি টাকা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে আদালত মনে করেছে, আর নমনীয়তা দেখানো সম্ভব নয়। যে আশ্বাস দিয়ে তিনি জামিনে মুক্ত ছিলেন, তা পূরণ করেননি অভিনেতা।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানায়, রাজপালের বিরুদ্ধে নেওয়া আগের শিথিল অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। তাঁকে বুধবার বিকেল ৪টের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালত আরও জানিয়েছে, নিজের প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে এই সিদ্ধান্ত ছাড়া আর কোনও পথ খোলা নেই।

জানা গিয়েছে, বর্তমানে কর্মসূত্রে মুম্বইয়ে (Mumbai) রয়েছেন রাজপাল যাদব (Bollywood Actor Rajpal Yadav)। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে সময়মতো দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করতেই হবে। এর আগেও তিনি তিন দিন তিহাড় জেলে কাটিয়েছেন। এবারও সম্ভবত তাঁকে তিহাড় জেলেই রাখা হবে বলে অনুমান আদালত সূত্রের।

এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। তখন আদালত পরবর্তী পদক্ষেপ বা সাজার মেয়াদ নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে চলা চেক বাউন্স মামলায় টাকাপয়সার জট না মেটায় এবার জেলবন্দি হওয়ার পথে বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।


```