Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘দরকার হলে আরও ৫ বার জেলে পাঠান!’ দিল্লি হাইকোর্টে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজপাল

‘দরকার হলে আরও ৫ বার জেলে পাঠান!’ ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টে আবেগঘন আবেদন রাজপাল যাদবের।

‘দরকার হলে আরও ৫ বার জেলে পাঠান!’ দিল্লি হাইকোর্টে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজপাল

রাজপাল যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 18:40

দ্য ওয়াল ব্যুরো: ৯ কোটি টাকার দেনা এবং চেক বাউন্স মামলাকে কেন্দ্র করে বড় আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। তিহার জেলে প্রেরিত হওয়ার পর থেকেই এই মামলাকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর সর্বশেষ খবর অনুযায়ী, একাধিকবার সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২ এপ্রিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) চেক বাউন্স মামলার (Cheque Bounce Case) রায় সংরক্ষিত রেখেছে। শুনানির সময় আদালতে আবেগঘন আবেদনও জানান অভিনেতা।

মামলার শুনানি করেন বিচারপতি স্বরনা কান্তা শর্মা। বকেয়া টাকা পরিশোধের বিষয়ে রাজপাল যাদবের বারবার অবস্থান পরিবর্তনে তিনি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, অঙ্গীকারপত্রে এক ধরনের কথা বলা হলেও পরে অন্য কথা বলা হচ্ছে, ফলে পরিষ্কার উত্তর পাওয়া যাচ্ছে না। এই অবস্থান বদল নিয়ে আদালত কড়া মনোভাব গ্রহণ করে।

অভিযোগকারী সংস্থার পক্ষে আইনজীবী অবনীত সিং সিক্কা আদালতে জানান, অভিনেতা ইতিমধ্যেই তাঁর সাজা মেনে নিয়েছেন, তাই এখন আর দায় এড়ানোর কোনও সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে দায়ের করা পুনর্বিবেচনা আবেদনে ১৮৯৪ দিনের অস্বাভাবিক বিলম্ব ছিল এবং সেই বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায়নি। তাঁর বক্তব্য, সাজা ভোগ করলেই আর্থিক দায় থেকে মুক্তি পাওয়া যায় না। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ না হওয়ায় অভিযোগকারী বাধ্য হয়েই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন।

শুনানির সময় আদালত দুই পক্ষকে সমঝোতার পথে আনতে একাধিকবার চেষ্টা করে। অভিযোগকারী সংস্থা পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে ৬ কোটি টাকা নিতে রাজি হয়। কিন্তু রাজপাল যাদব এই প্রস্তাবের বিরোধিতা করেন। ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি আদালতকে জানান, ইতিমধ্যেই তিনি মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। পাঁচটি ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং এর জন্য বড় অঙ্কের টাকা দিতে হয়েছে বলেও জানান তিনি। আবেগাপ্লুত হয়ে আদালতে তিনি বলেন, “দয়া করে আমাকে আরও পাঁচবার জেলে পাঠান।”
 


```