Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৭০এ পা সুপারস্টার রজনীকান্তের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী থেকে দেশের নামকরা তারকারা

দ্য ওয়াল ব্যুরো: তখন তিনি বেঙ্গালুরুর এক বাসের কন্ডাক্টর। কাজ করতে করতেই যোগ দিলেন এক নাটকের দলে। অভিনয়ের প্রতি ভালবাসার সেই শুরু। চোখে বিখ্যাত হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটাকে প্রচুর অপমান, অপদস্থ করা হয়েছে এক সময়। তবে কোনও কিছুকেই

৭০এ পা সুপারস্টার রজনীকান্তের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী থেকে দেশের নামকরা তারকারা

শেষ আপডেট: 11 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তখন তিনি বেঙ্গালুরুর এক বাসের কন্ডাক্টর। কাজ করতে করতেই যোগ দিলেন এক নাটকের দলে। অভিনয়ের প্রতি ভালবাসার সেই শুরু। চোখে বিখ্যাত হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটাকে প্রচুর অপমান, অপদস্থ করা হয়েছে এক সময়। তবে কোনও কিছুকেই পাত্তা না দিয়ে ভালবাসাকে আঁকড়ে ধরেই এগিয়ে চলেছেন তিনি। ১৯৭৫ সালে প্রথম পা রাখেন সিনেমা জগতে। 'অপূর্ব রাগাঙ্গাল' তাঁর প্রথম অভিনীত সিনেমা। প্রথম সিনেমাতেই বাজিমাৎ, জাতীয় পুরস্কার পায় 'অপূর্ব রাগাঙ্গাল'। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তাঁর অভিনয়ের সুখ্যাতি। দীর্ঘ পথ চলার পর আজ তিনি 'অভিনয়ের দেবতা'। তিনি ভারতীয় সিনেমার 'থালাইভা' রজনীকান্ত। আজ তাঁর জন্মদিন‌। ৭০ বছরে পা দিলেন রজনীকান্ত। হ্যাশট্যাগ দিয়ে #হ্যাপিবার্থডেসুপারস্টাররজনীকান্ত লিখে পোস্ট করছেন তাঁর কোটি কোটি অনুরাগী। জন্মদিনে ইতিমধ্যেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, "প্রিয় রজনীকান্তজি, জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। শুভকামনা রইল।‌ আপনি অনেকদিন বেঁচে থাকুন।‌ সুস্থ থাকুন।" একইসঙ্গে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবি, মহেশ বাবু, ভেঙ্কটেশ আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মিউজিক কম্পোজার এআর রহমান, সুনীল শেট্টি, অদিতি রাও হায়দরিও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। দেশে বিদেশে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি অনুরাগীর পোস্টে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। একজন পোস্ট করে লিখেছেন, "রজনীকান্তের পরবর্তীতে যেসব অভিনেতারা ভারতে মেগাস্টার হয়েছেন, প্রত্যেকের মধ্যেই ছাপ আছে রজনীকান্তের। সহমত হবেন কিনা জানি না, তবে তিনিই ভারতের অভিনয়ের দেবতা। যাঁকে দেখে অনুপ্রাণিত হন আরও বহু অভিনেতা।" একইসঙ্গে কথা উঠেছে তাঁর সিগনেচার স্টাইল, চশমা, অভিনয় নিয়েও।modi শুধু তো দক্ষিণী সিনেমা নয়, বলিউডেও তাঁর অবদান ভোলবার নয়। দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি। বলা হয় 'শিবাজী' সিনেমার পর, জ্যাকি চ্যানের পর এশিয়ায় প্রথম তিনিই সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। হাজারটা সমালোচনার ঊর্ধ্বে উঠে এখনও তিনি সমস্ত প্রজন্মের মানুষের হার্টথ্রব। তাঁর এক অনুরাগী পোস্ট করে লিখেছেন, "বাস কন্ডাক্টর থেকে ভারতের অন্যতম আইকন। সুপারস্টার রজনীকান্ত। লক্ষ ক্রিটিসিজিমের পর এখন আপনি লক্ষ মানুষের ইনস্পিরেশন। আপনি সুস্থ থাকুন।"

```