Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাজামৌলীর 'বারাণসী' নাম নিয়ে আইনি প্যাঁচ, হনুমানজি বিতর্ক সামলে এবার নতুন সমস্যা!

রাজামৌলীর নতুন ছবি ‘বারাণসী’কে ঘিরে নতুন আইনি বিতর্ক। নাম ব্যবহারের অধিকার দাবি করল এক প্রযোজনা সংস্থা।

রাজামৌলীর 'বারাণসী' নাম নিয়ে আইনি প্যাঁচ, হনুমানজি বিতর্ক সামলে এবার নতুন সমস্যা!

এস এস রাজামৌলী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 November 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: ছবির প্রচার শুরুর পর থেকেই এস এস রাজামৌলীর নতুন সিনেমাকে ঘিরে বিতর্ক থামছে না। বরাবরের মতোই ‘লার্জার দ্যান লাইফ’ স্কেলে তৈরি এই ছবির জন্য দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে একের পর এক বিতর্ক ছবিটিকে আরও বেশি আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে। আগে পরিচালকের কিছু মন্তব্য ঘিরে জটিলতা তৈরি হয়েছিল, এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবির নামকে কেন্দ্র করে।

শোনা যাচ্ছে, রাজামৌলীর ছবির নাম পরিবর্তনের দাবি তুলেছে ‘রামা ব্রহ্মা হনুমা ক্রিয়েশন’ নামে এক প্রযোজনা সংস্থা। তাঁদের দাবি, ‘বারাণসী’ নামটি আইনত তাঁদেরই ব্যবহারের অধিকারভুক্ত—যদিও বানানে কিছুটা পার্থক্য রয়েছে। সংস্থার তরফে সুব্বা রেড্ডি নামে একজন ইতিমধ্যেই সমস্ত প্রামাণ্য নথি প্রকাশ্যে এনেছেন।

তথ্য অনুযায়ী, এই নামটি ২০২৩ সালে তেলুগু ফিল্ম প্রোডিউসার্স কাউন্সিলের অনুমোদন পেয়েছিল। পরে ২০২৫ সালের জুনে এর নবীকরণ হয়, যা বৈধ থাকবে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত। ফলে বানানে মিল থাকলেও একই নাম ব্যবহারের কারণে রাজামৌলীর ছবিতে এই নাম রাখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন-সহ গোটা টিমের সঙ্গে ছবির প্রচারও শুরু করে দিয়েছেন রাজামৌলী। তাই নাম পরিবর্তন আদৌ সম্ভব হবে কিনা, নাকি দুই প্রযোজনা সংস্থা আলোচনায় বসে সমাধান বার করবে, তা এখনই স্পষ্ট নয়।

এর আগেও একাধিক বিতর্কের মুখে পড়েছে ‘বারাণসী’। ছবির প্রচারে রাজামৌলীর কিছু মন্তব্য ঘিরেই সেই বিতর্কের আগুন জ্বলে ওঠে। ট্রেলার মুক্তির দিন হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির অনুষ্ঠানে বিদ্যুৎ সমস্যার কারণে ট্রেলার প্রকাশে সাময়িক বাধা পড়ে।

ঘটনাটি উল্লেখ করে রাজামৌলী বলেন, “আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। বাবা বলতেন হনুমানজি রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমি ভাবছিলাম, হনুমানজি আমাকে কীভাবে রক্ষা করবেন?” তিনি আরও যোগ করেন, “বাবার মতো আমার স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। তিনি ওঁকে বন্ধু মনে করেন, কথা বলেন। এসব দেখলে আমার রাগ হয়।”


```