Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোনালি ছিলেন রাজ ঠাকরের ‘ক্রাশ’! কী বললেন অভিনেত্রী?

এক পুরনো গুজব, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়। কিছুদিন আগে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়, যেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গে সোনালিকে দেখা যায়। 

সোনালি ছিলেন রাজ ঠাকরের ‘ক্রাশ’! কী বললেন অভিনেত্রী?

রাজ-সোনালি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 July 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: এক পুরনো গুজব, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়। কিছুদিন আগে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়, যেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সঙ্গে সোনালিকে দেখা যায়। এরপরই গুঞ্জন শুরু হয়— রাজ নাকি একসময় সোনালির প্রতি আকৃষ্ট ছিলেন!

কিন্তু এই সব জল্পনায় জল ঢেলে দিলেন সোনালি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘রাজ ঠাকরের আমার প্রতি ক্রাশ ছিল? আমি তো মনে করি না!’

সোনালি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ওই ভিডিওতে আমি আমার বোনের সঙ্গে কথা বলছিলাম, যিনি একদম পাশেই দাঁড়িয়েছিলেন। তাই এসব গুজবের কোনও ভিত্তি নেই।’ তিনি এও যোগ করেন, ‘এসব নিয়ে কথা বলা খুব ঘৃণ্য মানসিকতার প্রমাণ দেয়। এখানে পরিবার জড়িত থাকে। শুধু কিছুক্ষণ চোখে পড়ল বলেই মানুষ যা খুশি বলে ফেলেন— এটা একদমই অনুচিত।’

সোনালি আরও জানান, রাজ ঠাকরের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। ‘আমার দিদির স্বামী, যিনি একজন ক্রিকেটার, রাজ ঠাকরের খুড়তুতো ভাইয়ের সঙ্গে খেলতেন। আমার দিদির শাশুড়ি ছিলেন আমাদের কলেজের ইংরেজি বিভাগের প্রধান। আর রাজ ঠাকরের স্ত্রী শর্মিলার মা ছিলেন আমার মাসির খুব ঘনিষ্ঠ বান্ধবী। ছোটবেলায় আমায় কোলে নিয়ে ঘুরিয়েছেন!’

তিনি বলেন, ‘যখন আমি জন্মাই, তখন শর্মিলার মা, আমার মাসি— সবাই হাসপাতালে গিয়েছিলেন আমাকে দেখতে। এতটাই ঘনিষ্ঠ ছিল পারিবারিক সম্পর্ক। এই নিয়ে গসিপ করা মানে ওই স্মৃতিগুলোর অপমান।’

নিজের রাজনৈতিক আগ্রহ নিয়েও খোলাখুলি উত্তর দেন সোনালি। বলেন, ‘রাজনীতিতে যাওয়ার ইচ্ছা কোনওদিনই ছিল না। এই পথে চলতে গেলে যে পুরু চামড়া লাগে, সেটা আমার নেই! আমি অতটা পলিটিক্যালি কারেক্ট নই।’ সব মিলিয়ে, রাজ ঠাকরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে একেবারে খারিজ করে দিলেন সোনালি বেন্দ্রে। বলিউডের এই অভিনেত্রীর সরল, স্পষ্ট জবাব প্রমাণ করল— কিছু সম্পর্ক থাকে শুধুই পারিবারিক, তাতে রং চড়ানোর কোনও মানে হয় না।


```