Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'অ্যাডাল্ট মুভিতে অভিনয় করবেন নাকি?', দুর্নীতির মামলার মাঝেই কাকে একথা বলে ফেললেন রাজ কুন্দ্রা

৬০ কোটি টাকার মামলার চাপেও থামলেন না! ‘অ্যাডাল্ট মুভি’ কটাক্ষে ট্রলকে একলাইনে চোখা জবাব রাজ কুন্দ্রার। কী বললেন?

'অ্যাডাল্ট মুভিতে অভিনয় করবেন নাকি?', দুর্নীতির মামলার মাঝেই কাকে একথা বলে ফেললেন রাজ কুন্দ্রা

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 December 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (আগের টুইটার) একটি মন্তব্য নিয়ে আলোচনায় এসেছেন। তাঁর পোস্টে এক ট্রল (Troll) 'অ্যাডাল্ট মুভি' (Adult Movies) নিয়ে মন্তব্য করলে, রাজ কুন্দ্রা তাকে তীব্র জবাব দেন।

বর্তমানে এই দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা (Fraud) মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে রাজ কুন্দ্রা বৃহস্পতিবার 'এক্স'-এ একটি লম্বা নোট লেখেন, "আমি মাথা নত করিনি। আমি ঘুষ দিইনি। আর তখনই মাস্ক খসে পড়ল। কেউ কেউ ভেবেছিল তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাকে ভেঙে দিতে পারে, কিন্তু তারা ভুলে গেছে যে ওয়াহেগুরু দি শক্তি জাগতিক সব ক্ষমতার ঊর্ধ্বে। আমি সত্যে অটল আছি, সচ দা আসরা নিয়ে। এখন নিজেকে জিজ্ঞেস করুন... আপনি কোথায় দাঁড়িয়ে?"

রাজ কুন্দ্রার এই পোস্টের পরেই একজন ইউজার তাঁর পুরোনো বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করেন, "ভাই যাও ইয়ার, নয়া অ্যাডাল্ট মুভি, সিরিজ বনাও (ভাই যাও, নতুন অ্যাডাল্ট মুভি, সিরিজ বানাও)।"

এই মন্তব্যটি এড়িয়ে যাননি রাজ কুন্দ্রা। তিনি এক লাইনে কড়া জবাব দেন, "রোল চাহিয়ে আপকো? (আপনার কি একটি চরিত্রে দরকার?)"

Latest and Breaking News on NDTV

২০২১ সালে রাজ কুন্দ্রা মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও বিতরণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেলে প্রায় দুই মাস কাটাতে হয়েছিল। এরপর ২০২২ সালের ডিসেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) একটি মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে আগাম জামিন (Anticipatory Bail) দেয়।

বর্তমানে, রাজ কুন্দ্রা এবং তাঁর স্ত্রী শিল্পা শেঠিকে অন্য একটি আইনি মামলার সম্মুখীন হতে হচ্ছে। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেসের ডিরেক্টর ব্যবসায়ী দীপক কোঠারির করা ৬০ কোটি টাকার প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্ত করছে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)। 


```