Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

3 idiots 2: থ্রি ইডিয়টস টু-র স্ক্রিপ্ট লক করে ফেললেন হিরানি, গোটা টিম চিত্রনাট্য পড়েই উচ্ছ্বাসে ফেটে পড়েছে

ফের তৈরি হচ্ছে ‘৩ ইডিয়টস’ (3 Idiots 2)! অবশেষে বহু প্রতীক্ষিত সিকুয়েলের চিত্রনাট্য ‘লক’ করেছেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। আরও আনন্দের ব্যাপার হল, আমির খান (Aamir Khan), কারিনা কাপুর খান (Kareena Kapoor), আর. মাধবন এবং শর্মন জোশি—সবাই একসঙ্গে হই হই করে ফিরছেন এই ছবিতে।

3 idiots 2: থ্রি ইডিয়টস টু-র স্ক্রিপ্ট লক করে ফেললেন হিরানি, গোটা টিম চিত্রনাট্য পড়েই উচ্ছ্বাসে ফেটে পড়েছে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 December 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ২০২৫ সালের সবচেয়ে বড় খবর—ফের তৈরি হচ্ছে ‘৩ ইডিয়টস’ (3 Idiots 2)! অবশেষে বহু প্রতীক্ষিত সিকুয়েলের চিত্রনাট্য ‘লক’ করেছেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। আরও আনন্দের ব্যাপার হল, আমির খান (Aamir Khan), কারিনা কাপুর খান (Kareena Kapoor), আর. মাধবন এবং শর্মন জোশি—সবাই একসঙ্গে হই হই করে ফিরছেন এই ছবিতে। যেন ফেভিকলের জোড়, ১৫ বছর পরেও মজবুত। বলিউডের অনেকে এখনই বলছেন, বক্স অফিসে নস্টালজিয়ার ঝড় বইতে পারে।

পিঙ্ক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটি ২০২৬ সালের সেকেন্ড হাফে শ্যুটিং ফ্লোরে যাবে। ছবির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি ও আমির খান—অর্থাৎ প্রথম ছবির সেই পুরনো ড্রিম টিমই আবার এক হচ্ছে।

চিত্রনাট্য লক, টগবগ করছে টিম—“পুরনো ম্যাজিক ফিরে এসেছে”

ইন্ডাস্ট্রির এক ইনসাইডার জানিয়েছেন, বহু রাউন্ড আলোচনার পর সিকুয়েলের স্ক্রিপ্ট অবশেষে ফাইনাল হয়েছে। গোটা টিম চিত্রনাট্য পড়েই উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। “গল্পটা ঠিক সেই জায়গা থেকেই এগোবে, যেখানে প্রথম ছবি শেষ হয়েছিল। প্রায় ১৫ বছর পর চরিত্ররা নিজেদের জীবনের নতুন পর্যায়ে পৌঁছে গেছে। তাঁদের প্রাপ্তবয়স্ক জীবনের অভিজ্ঞতা, হাসি-কান্না ও নতুন সমস্যাকে ঘিরেই এগোবে ‘৩ ইডিয়টস ২’-এর গল্প।” মানে, দর্শকরা ফের দেখতে পাবেন র‍্যাঞ্চো, ফারহান, রাজু এবং পিয়াকে। তবে এবার তাদের জীবনে ধরা পড়বে সময়ের ছাপ, পরিণত বয়সের ঠোকাঠুকি, নতুন মজার সিকুয়েন্স—সব মিলিয়ে সম্পূর্ণ ভিন্ন রসায়ন। একই সঙ্গে থাকবে প্রথম ছবির মতোই হাস্যরস, আবেগ আর জীবনের বড় শিক্ষা—যা ‘৩ ইডিয়টস’-কে ভারতীয় সিনেমায় এক অনন্য মাইলফলক করে তুলেছিল।

কেন এত দেরি?

 রাজকুমার হিরানি বহু দিন ধরেই সিকুয়েলের কথা ভাবছিলেন। কিন্তু তিনি চেয়েছিলেন এমন একটি গল্প, যা প্রথম ছবির ঐতিহ্যকে মর্যাদা দিতে পারে। এদিকে তাঁর ‘দাদাসাহেব ফালকে’-র বায়োপিক প্রজেক্ট আপাতত স্থগিত হয়েছে, কারণ আমির ও হিরানি দু’জনেই স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন। এই বিরতির মধ্যেই হিরানি সময় নিয়ে বসেন ‘৩ ইডিয়টস ২’-এর ভাবনাকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ দিতে। অবশেষে তৈরি হয়েছে এমন একটি স্ক্রিপ্ট, যা তিনি নিজেই “পারফেক্ট” বলে মনে করছেন। সূত্রের খবর, “হিরানির মাথায় সিকুয়েলের বীজ অনেক দিন ধরেই ছিল। তিনি শুধু অপেক্ষা করছিলেন এমন একটি আইডিয়ার জন্য, যা আসল ছবির টেম্পারামেন্ট ধরে রাখবে।”

২০০৯ সালের ‘৩ ইডিয়টস’: ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া একটি ছবি

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘৩ ইডিয়টস’ (3 idiots) শুধু একটি সিনেমা ছিল না—এটি পরিণত হয়েছিল একটা সাংস্কৃতিক আলোচনায়। ভারতের শিক্ষা ব্যবস্থা, কেরিয়ারের চাপ, বন্ধুত্ব—সবকিছু নিয়ে সিনেমাটি দেশের যুবসমাজ ও অভিভাবকদের নতুন করে ভাবতে বাধ্য করে। একই সঙ্গে, এটি ছিল ভারতের প্রথম ২০০ কোটির ক্লাবের ছবি। ফলে সিকুয়েলের প্রতি দর্শকদের আগ্রহ যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।

দর্শকের প্রত্যাশা আকাশচুম্বী

আমির–কারিনা–মাধবন–শর্মন—এই চার তারকার পুনর্মিলনই দর্শকদের জন্য বিরাট খবর। উপরি, হিরানির পরিচালনা, বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা এবং ১৫ বছরের নস্টালজিয়া—সব মিলিয়ে ‘৩ ইডিয়টস ২’ ইতিমধ্যেই এই দশকের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড ছবি হয়ে উঠেছে। ইন্ডাস্ট্রি বলছে, মুক্তির বহু আগেই ছবিটি নিয়ে তৈরি হবে এক নতুন উন্মাদনা—যার তুলনা গত দুই দশকে রয়েছে হাতে গোণা।


```