Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'তুমি চলে যাওয়ার পর নিজেকে সামলানো যে বড্ড কঠিন', ধর্মেন্দ্রর জন্মদিনে মন কেমন করা পোস্ট হেমার

প্রায় ছয় দশকের অভিনয় জীবনে ‘শোলে’ (Sholay) থেকে ‘চুপকে চুপকে’-র মতো একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ তিনি ৯০ বছরে পড়তেন (Dharmendra Birthday)। 

'তুমি চলে যাওয়ার পর নিজেকে সামলানো যে বড্ড কঠিন', ধর্মেন্দ্রর জন্মদিনে মন কেমন করা পোস্ট হেমার

হেমা মালিনী ও ধর্মেন্দ্র

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ছয় দশকের অভিনয় জীবনে ‘শোলে’ (Sholay) থেকে ‘চুপকে চুপকে’-র মতো একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ তিনি ৯০ বছরে পড়তেন (Dharmendra Birthday)। আজকের এই মন কেমনের দিনে স্বামীকে নিয়ে মনখোলা পোস্ট করলেন হেমা মালিনী (Hema Malini)।

ধর্মেন্দ্রর জন্মদিনে (Dharmendra Birthday Wish) তাঁর কিছু ছবি শেয়ার করেছেন ‘ড্রিম গার্ল’ (Dream Girl)। সঙ্গে পোস্টে লিখেছেন “ধরমজি, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার প্রাণের মানুষ। তুমি চলে গিয়েছ, তারপর দুটো সপ্তাহ পার হয়ে গেল। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। পারবও। কারণ আমি জানি তোমার আশীর্বাদ আর স্নেহ সব সময় আমার সঙ্গে থাকবে।”

হেমা আরও লেখেন, “আমাদের একসঙ্গে কাটানো দিনগুলো কোনও দিন মুছে যাবে না। সেই সব স্মৃতি আমাকে আজও শক্তি দেয়, শান্তি দেয়। আমাদের সুন্দর দাম্পত্যের জন্য ভগবানকে ধন্যবাদ। দুই মেয়ে, আর তাদের নিয়ে এত এত মুহূর্ত আজও হৃদয়ে অমলিন।”

জন্মদিনে স্বামীর উদ্দেশে প্রার্থনা জানিয়ে হেমা বলেন, “ঈশ্বর যেন তোমায় অশেষ শান্তি ও আনন্দ দান করেন। তোমার বিনয়, মানবিকতা আর মানুষের প্রতি ভালবাসাই তোমায় সবার থেকে আলাদা ও বিশেষ করে তোলে।”

পোস্টের সঙ্গে ধর্মেন্দ্রর সঙ্গে তোলা দু'টি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, “আমাদের একসঙ্গে সুখের মুহূর্ত।”

বাবাকে স্মরণ করে আগেই আবেগঘন পোস্ট দিয়েছেন সানি দেওল ও ইশা দেওল। সানি শেয়ার করেছেন একটি ভিডিও, আর ইশা পোস্ট করেছেন ধর্মেন্দ্রর বেশ কয়েকটি ছবি।

পর্দায় ধর্মেন্দ্রর রোম্যান্সে মুগ্ধ হয়েছেন এমন নারীর সংখ্যা কম না। কিন্তু বাস্তব জীবনে মন হারান হেমা মালিনীর প্রতি। সেখান থেকেই শুরু এক জটিল-আবেগভরা অধ্যায়। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সংসার ছেড়ে যেতে চাননি ‘হি-ম্যান’ অভিনেতা। পরিবারের ইচ্ছাও ছিল— প্রকাশকে ত্যাগ করা চলবে না। সেই কারণেই হেমার সঙ্গে সম্পর্ককে মান্যতা দিতে ধর্মান্তরিত হয়ে বৈবাহিক বন্ধনে জড়ান তিনি।

দু’টি সম্পর্ককে সমান্তরালে ধরে রাখার মধ্যেও ছিল দোলাচল, দ্বন্দ্ব, প্রচ্ছন্ন টানাপড়েন। তবু প্রকাশের প্রতি অসম্মান দেখাননি হেমা। বরং সব সময়েই চেষ্টা করেছেন দূরত্ব বজায় রাখতে, যাতে কাউকে কোনও ভাবে অস্বস্তিতে না ফেলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বলেছিলেন, তিনি কখনওই কারও পথে বাধা হয়ে দাঁড়াতে চাননি। তাঁর মতে, প্রেমে হিসেব-নিকেশ নয়— প্রেম মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। যেভাবে নিজেকে সমর্পণ করেছিলেন ধর্মেন্দ্রর কাছে।


```