Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘কেউ যেন...’, স্ত্রী শুভশ্রীর ছবি মুক্তির দিন কী বার্তা দিলেন রাজ?

সব আলোচনা-পাল্টা আলোচনার মাঝেই বৃহস্পতিবার রাজ নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ধূমকেতু-র পোস্টার। 

‘কেউ যেন...’, স্ত্রী শুভশ্রীর ছবি মুক্তির দিন কী বার্তা দিলেন রাজ?

শেষ আপডেট: 14 August 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: দশ বছরের অপেক্ষা শেষ। বড়পর্দায় ফিরেছে বাংলার অন্যতম জনপ্রিয় জুটি— দেব ও শুভশ্রী। মুক্তি পেয়েছে তাঁদের ছবি ধূমকেতু, আর প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে জমজমাট ভিড়। মুক্তির আগেই ট্রেলার লঞ্চ থেকে শুরু করে একসঙ্গে দেখা মিলেছিল দেব-শুভশ্রীর, আর ‘দেশু’ ভক্তদের নস্টালজিয়ার ঢেউ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

তবে শুধুই আনন্দ নয়। ট্রোলের নিশানায় এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এমনকী রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রও ফেসবুকে লিখেছিলেন এক পোস্ট— “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে…”

 

সব আলোচনা-পাল্টা আলোচনার মাঝেই বৃহস্পতিবার রাজ নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ধূমকেতু-র পোস্টার। ক্যাপশনে লিখলেন, “এত বছরের প্রতীক্ষা শেষ। ধূমকেতুর উদযাপন শুরু। প্রত্যেক হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে শুভেচ্ছা। কেউ যেন মিস না করেন।”

এই পোস্টে প্রশংসার বন্যা বইয়ে দিলেন নেটিজেনরা। একজন লিখেছেন, “আপনি একজন ভালো স্বামী।” আরেকজনের মন্তব্য, “রাজ দা, তুমি সত্যিই শুভর জন্য সঠিক মানুষ।” কেউ আবার জানালেন, “ধূমকেতু দেখতে যাব কেবল দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখব বলে— এর কৃতিত্ব আপনার।” ট্রোল, খোঁচা আর প্রশংসার মাঝেও দেব-শুভশ্রী জুটির কামব্যাক যে দর্শকের মন জয় করেছে, তা স্পষ্ট প্রেক্ষাগৃহের চিত্রেই। এখন দেখার, ধূমকেতু বক্স অফিসে কতটা উল্কা গতিতে ছুটতে পারে।


```