Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়ালিনির জন্মদিনে রাজ–শুভশ্রী বাড়িতে খুশির ঢল! দুই খুদের আদুরে মুহূর্তে মাখামাখি সোশ্যাল মিডিয়া

দেখতে দেখতে দুই বছরে পা রাখল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ছোট্ট রাজকন্যা ইয়ালিনি। ২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রীর কোল ভরে এসেছিল এই খুদে পরির আগমন—ইউভানের জন্মের মাত্র আড়াই বছরের ব্যবধানে।

ইয়ালিনির জন্মদিনে রাজ–শুভশ্রী বাড়িতে খুশির ঢল! দুই খুদের আদুরে মুহূর্তে মাখামাখি সোশ্যাল মিডিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 November 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে দুই বছরে পা রাখল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ছোট্ট রাজকন্যা ইয়ালিনি। ২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রীর কোল ভরে এসেছিল এই খুদে পরির আগমন—ইউভানের জন্মের মাত্র আড়াই বছরের ব্যবধানে। আর সেই ছোট্ট মেয়েটাই আজ পরিবারের সবার চোখের মণি হয়ে দ্বিতীয় জন্মদিনে বাড়ি জুড়ে এনেছে উৎসবের হাওয়া।

সকাল থেকেই রাজ–শুভশ্রীর বাড়িতে ব্যস্ততার শেষ নেই। যদিও শুভশ্রী এখনও কোনও জন্মদিনের পোস্ট প্রকাশ করেননি, রাজ কিন্তু মেয়ের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন ছবি দিয়ে। প্রথম ছবিতেই দেখা যায়—ইয়ালিনির পায়ের কাছে মাথা রেখে আবেগে ভিজে থাকা রাজ। পরের কয়েকটি ছবিতে বাবা–মেয়ের নিরিবিলি আদর–ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে। ছবিগুলোর সঙ্গে রাজ লিখেছেন, “শুভ জন্মদিন ইয়া মা।”

দুপুর গড়াতেই আরও মিষ্টি দৃশ্যের সাক্ষী হলেন শুভশ্রীর অনুরাগীরা। শুভশ্রীর একটি ফ্যান পেজ থেকে ভেসে এল একটি আদুরে ভিডিয়ো—গোলাপি রঙের কেক কাটার আগে উত্তেজনায় ছটফট করছে ইয়ালিনি। মোমবাতি জ্বালতেই সে আনন্দে মাথা নাড়াতে থাকে। খাটের কোণে সাদা জামা পরে ইউভানও অপেক্ষা করছিল, কখন বোন কেক কাটবে!

তবে সাহসের খেলায় কে এগিয়ে—সে উত্তরের ইঙ্গিত পাওয়া গেল ঠিক সেই মুহূর্তে। মোমবাতির আগুন দপ করে জ্বলে উঠতেই ভয়ে ইউভান একটু গুটিয়ে গেলেও, ইয়ালিনি কিন্তু দৃঢ়ভাবে ফুঁ দিয়ে নেভাতে থাকে আগুন। আর কেক কাটার পর্ব শুরু হতেই বড়দাদা ইউভান আর চুপ করে থাকতে পারেনি—দৌড়ে এসে বোনের হাতের উপর নিজের হাত রেখে দাদার মতো দায়িত্ব নিয়ে ছুড়ি ধরিয়ে দিল। ভাই–বোনের এই স্নেহমাখা মুহূর্ত দেখে সোশ্যাল মিডিয়া ভরে উঠল শুভেচ্ছায়। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি যে আসন্ন বড় চমকের একটি ছোট্ট ঝলক মাত্র—তা অনুমান করতেই পারছেন অনুরাগীরা। কারণ, সকলের এখন চেয়ে থাকা সেই সন্ধ্যার গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন।

 

সময় পেলেই দুই সন্তানের বড় হয়ে ওঠার মুহূর্ত সংরক্ষণ করেন শুভশ্রী। কখনও আধো উচ্চারণে নিজের নাম বলতে শেখানো, কখনও রাজের হালিশহরের বাড়িতে প্রকৃতির কোলে দুই খুদের ছুটে বেড়ানো—প্রতিটি দৃশ্যই যেন পরিবারের সুখের নতুন অধ্যায়। তবে আজকের এই আনন্দময় দিনের শেষ ভাগে রাজ–শুভশ্রীর গ্র্যান্ড প্ল্যান কী? জন্মদিনের পার্টিতে আর কী চমক অপেক্ষা করছে?—এখন সেই উত্তরই খুঁজছে টলিপাড়া।


```