Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজই ‘ম্যাজিকাল’ ম্যারেজ! ‘এস’-এর সঙ্গে সাত পাকে বাধা পড়বেন মৌবনী

আজ, আলোর ঝলক আর আবেগের ঢেউয়ের মাঝে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাদুসম্রাট পি.সি সরকার (জুনিয়র)-এর মেজ কন্যা, মৌবনী সরকার। 

আজই ‘ম্যাজিকাল’ ম্যারেজ! ‘এস’-এর সঙ্গে সাত পাকে বাধা পড়বেন মৌবনী

মৌবনী সরকার।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 November 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: আজ, আলোর ঝলক আর আবেগের ঢেউয়ের মাঝে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাদুসম্রাট পি.সি সরকার (জুনিয়র)-এর মেজ কন্যা, মৌবনী সরকার (Moubani Sorcar, Moubani Sorcar marriage)। কয়েক দিন আগেই রুপোর থালায় পঞ্চব্যঞ্জনের সাজে হয়েছিল আইবুড়োভাত—মাছ, মাংস, পায়েস, সবই ছিল মেয়ের পছন্দমতো। আর শনিবার, কনের হাতে উঠল মেহেন্দির নকশা। সেই নকশার ভাঁজেই লুকিয়ে রইল হবু বর সৌম্যর নামের প্রথম অক্ষর—‘এস’।

তিন মেয়ের জন্য পাত্রপক্ষ খুঁজতে একসময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন ম্যাজিশিয়ান বাবা। সেখান থেকেই আসে সৌম্যর সন্ধান। পি.সি সরকারের কথায়, বিজ্ঞাপনে সাড়া দেওয়া কয়েকজনকে প্রথমে তাঁরা বেছে নেন বটে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল একান্তই মৌবনীর। অবশেষে মেজ মেয়েই নিজের জীবনসঙ্গীকে চিহ্নিত করেন, আর সেই কারণেই তাঁর বিয়েতেই প্রথম সবুজ সংকেত বাবা-মায়ের।

মৌবনীর বিয়ে হচ্ছে সম্পূর্ণ বাঙালি আচার মেনে। বেনারসির গরিমা, টোপরের শ্বেতশোভা, সোনার গয়নার ঝিলিক—সবই সাজানো রয়েছে কনের জন্য। এমনকি বিয়ের রাতের ভোজের তালিকাতেও রাজত্ব করছে বাঙালিয়ানার স্বাদ: মাছ, মিষ্টি, মাটন—একটাও বাদ নেই। কনের মা আর দুই বোন মিলেই তৈরি করেছেন পুরো মেনু, যার সঙ্গে মৌবনীর পছন্দের খাবারও অনায়াসে জায়গা করে নিয়েছে। জাদুকর বাবারও তাতে সম্মতি।

ম্যাজিকের হাতেখড়ি বাবার কাছেই। পাশাপাশি অভিনয় জগতে নিজের পরিচয়ও পোক্ত করেছেন মৌবনী। তবু মেয়ের আইবুড়োভাতের দিন বাবার চোখে জল বারবার চিকচিক করেছিল। আবেগে ভেসেছেন মৌবনীও—ভেবেছিলেন প্রেম করেই বিয়ে করবেন, কারণ মা-বাবার প্রেমের সংসার তো সেই নজিরই দেখিয়েছে। বন্ধুরাও একই পথেই হেঁটেছেন। কিন্তু জীবনের ‘ম্যাজিক’-এ কখন যে কোথা থেকে জন্ম নেয় নতুন অধ্যায়, তা বোঝা যায় না। নিজের কল্পনার বাইরে গিয়েই খুঁজে পেয়েছেন মনের মানুষকে।

হবু বর সৌম্য রায় চন্দননগরের বাসিন্দা। পেশায় রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘদিন বিদেশে কাজ করলেও এখন কলকাতাতেই স্থায়ীভাবে রয়েছেন। তাঁর পরিবার—মা-বাবা ও দিদিকে ইতিমধ্যেই আপন করে নিয়েছেন মৌবনী। হবু শ্বশুরবাড়ির প্রশংসায় ভরপুর তাঁর মুখ। দুই পরিবার মিলেই যেন এক নতুন পৃথিবী সাজিয়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। আজ, সেই স্বপ্নই বাস্তব হওয়ার মুখে। 


```