Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টলিউডে ফিরছেন রাইমা, পুজোর পরেই শুরু নতুন সিরিজের কাজ

খুব শিগগিরই রাইমা টলিউডে ফিরছেন। তবে সিনেমা নয়, সিরিজে।

টলিউডে ফিরছেন রাইমা, পুজোর পরেই শুরু নতুন সিরিজের কাজ

রাইমা সেন। ছবি: সংগৃহীত।

শেষ আপডেট: 18 October 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই মুক্তি পেয়েছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও রাইমা সেনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু এই ছবিটিই নয়, রাইমা বলিউডে একের পর এক ভাল ভাল কাজ করছেন। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে দেখাই যাচ্ছে না অভিনেত্রীকে। কেরিয়ারে এতবছর পর এসে বেছে বেছেই কাজ করছেন রাইমা। কিন্তু টলিউড থেকে কি একটাও ভাল প্রোজেক্টের অফার নেই তাঁর কাছে? রাইমা যদিও এ বিষয়ে কিছুই বলছেন না।

তবে জানা যাচ্ছে, খুব শিগগিরই রাইমা টলিউডে ফিরছেন। তবে সিনেমা নয়, সিরিজে। হইচইয়ে ‘হ্যালো’ এবং জি ফাইভে ‘রক্তকরবী’ ছাড়া অভিনেত্রীর মনে রাখার মতো ওয়েব সিরিজ আর কিছু নেই। সূত্রের খবর, এবার হইচইয়ের নতুন একটি সিরিজে দেখা যাবে রাইমা সেনকে। নাম ‘কলঙ্ক’। সিরিজটি তৈরি করছেন সাহানা দত্ত। উল্লেখ্য, রাইমার শেষ বাংলা ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ও সাহানারই বানানো। তাঁর তৈরি সিরিজ বরাবরই নারী স্বাধীনতার বার্তা দেয়। মনে করা হচ্ছে, ‘কলঙ্ক’ও তেমনই হতে পারে।

এখনও অবধি যা খবর, তাতে রাইমাকে এই সিরিজে মুখ্য চরিত্রেই দেখা যাবে। গত মাসেই হইচই তাঁদের আগামী সিরিজ এবং সিনেমাগুলির নাম ঘোষণা করে। তাতে যেমন পুরনো সিরিজগুলির পরবর্তী ভাগ রয়েছে, তেমনই নতুন নতুন সিরিজ-সিনেমার নামও ঘোষণা করা হয়েছে। যা আগামী এক বছরে ধীরে ধীরে মুক্তি পাবে। সেই তালিকাতেই রয়েছে ‘কলঙ্ক’ও। এই সিরিজটির শুধুমাত্র পোস্টার এখনও অবধি মুক্তি পেয়েছে। সূত্রের খবর, পুজোর পরই এর শ্যুটিং শুরু হবে। এখন দেখার সিরিজটি কবে প্রকাশ্যে আসে।


```