Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা যেতে গিয়ে জেরবার রাহুল, লক্ষ লক্ষ টাকার টিকিট হাতে বললেন, 'সবচেয়ে খারাপ দিন'

ইন্ডিগোর বড়সড় ফ্লাইট বিভ্রাটে হাজার হাজার যাত্রীদের সঙ্গে জেরবার গায়ক রাহুল বৈদ্য।

ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা যেতে গিয়ে জেরবার রাহুল, লক্ষ লক্ষ টাকার টিকিট হাতে বললেন, 'সবচেয়ে খারাপ দিন'

রাহুল বৈদ্য

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 December 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তিগত সমস্যা, বিমানবন্দরের ভিড় এবং অপারেশনাল কারণে বুধবার বেঙ্গালুরু ও মুম্বই থেকে ইন্ডিগোর (IndiGo) কমপক্ষে ৭০টি ফ্লাইট বাতিল (Flight Cancellation) হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, এই সমস্যা তৈরি হয়েছে মূলত নতুন নিয়মের জন্য। অর্থাৎ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL), যা ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে, তার জন্য ক্রু (বিমান কর্মীদের) অভাব দেখা দিয়েছে। এই চরম ভোগান্তির মুখে পড়েছেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই দুর্ভোগের কথা শেয়ার করেছেন। বিমানবন্দরের ভেতরে নিজের একটি সেলফি শেয়ার করে রাহুল লিখেছেন, "ফ্লাইটের জন্য এটি সবচেয়ে খারাপ দিন! আর আজ রাতে আমাদের কলকাতায় একটি শো আছে, কিন্তু আমরা সেখানে কীভাবে পৌঁছাব, সেটাই এখনও জানি না!"

তিনি অন্য একটি ছবিতে হাতে এয়ার ইন্ডিয়ার একাধিক বোর্ডিং কার্ড নিয়েছেন। ক্যাপশনে তিনি জানান, এই টিকিটগুলির দাম ৪.২ লাখ টাকা এবং এটি শুধুমাত্র মুম্বই পর্যন্ত পৌঁছানোর জন্য। এরপর মুম্বই থেকে কলকাতা যাওয়ার টিকিট আলাদা। রাহুল লেখেন, "আমার জীবনে এটাই সবচেয়ে ব্যয়বহুল ভ্রমণ।"

চেক-ইন সিস্টেমে গন্ডগোল এবং অন্যান্য কাজের সমস্যার (Operational Issues) কারণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। ফ্লাইট দেরিতে চলায়, বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

Rahul via Instagram Stories.

ইন্ডিগোর একজন মুখপাত্র এই সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছেন, "আমরা স্বীকার করছি যে গত দুই দিন ধরে ইন্ডিগোর পরিষেবা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং এই অসুবিধার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"

অন্যদিকে, শুধুমাত্র ইন্ডিগো নয়, মঙ্গলবার রাতে বিশ্বব্যাপী প্রায় এক ঘণ্টা ধরে অ্যামাডিয়াস সফটওয়্যার ব্যবহারকারী এয়ার ইন্ডিয়া, আকাশ এয়ার এবং স্পাইসজেট-সহ অন্যান্য বিমান সংস্থাগুলির উড়ানেও কিছুটা বিলম্ব হয়েছে।


```