Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

'দু'ঘণ্টা আগেই শুটিং করলাম, ছবি তুলেছি...,' কলকাতা ফেরার পথে খবরটা পেয়ে স্তম্ভিত রাহুলের সহঅভিনেত্রী

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় সোমাশ্রী চাকির সঙ্গে। ধারাবাহিকে রাহুলের মেজ জেঠিমার চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী বলেন, "আমাদের প্যাকআপ হয়ে গেছিল। আমাদের আজই কলকাতা (Kolkata) ফেরার কথা ছিল।"

'দু'ঘণ্টা আগেই শুটিং করলাম, ছবি তুলেছি...,' কলকাতা ফেরার পথে খবরটা পেয়ে স্তম্ভিত রাহুলের সহঅভিনেত্রী

প্রয়াত অভিনেতা রাহুল

অর্পিতা দাশগুপ্ত
দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 29 March 2026 20:35

দ্য ওয়াল ব্যুরো: 'আর দেখা হবে না আমাদের,' শুটিং শেষ করে যখন কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছিলেন সহ অভিনেত্রী, তাঁকে ঠিক একথাই বলেছিলেন রাহুল (Rahul Banerjee)। কিন্তু কয়েক ঘণ্টা পরই যে তা যে 'অক্ষরে অক্ষরে' মিলে যাবে হয়তো কল্পনাও করতে পারেননি কেউ। শেষবার অভিনেতার সঙ্গে কী কথা হয়েছিল, দ্য ওয়ালকে জানালেন সোমাশ্রী চাকি (Somashree Chaki)।

দিঘার তালসারি সৈকতে (Digha Talsari Sea Beach) শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়  (Rahul Banerjee Passed away)। সূত্রে খবর, সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ তল্লাশির পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় সোমাশ্রী চাকির সঙ্গে। ধারাবাহিকে রাহুলের মেজ জেঠিমার চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী বলেন, "আমাদের প্যাকআপ হয়ে গেছিল। আমাদের আজই কলকাতা (Kolkata) ফেরার কথা ছিল। রাস্তায় খবর পেয়েছি। ২ ঘণ্টা আগেই শুটিং সেরেছিলাম। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।" 

শেষবার রাহুলের সঙ্গে কী কথা হয়েছিল?

"আসার আগেও আমরা একসঙ্গে ছবি তুলেছি, ভিডিও করেছি, আমাকে বলল আমাদের তো আর দেখা হবে না। কারণ আমরা আজকে কলকাতায় ফিরেছি, আর ওদের আগামিকাল ফেরার কথা ছিল, কিন্তু এই কথাটা যে এতটা সত্যি হয়ে যাবে সেটা ভাবতে পারছি না।" কান্না ভেজা গলায় একথা বলেন সোমাশ্রী। 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। একেবারে শিল্পী পরিবারে বেড়ে ওঠা- তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ‘বিজয়গড় আত্মপ্রকাশ’ নাট্যদলের পরিচালক। সেই সূত্রেই মাত্র তিন বছর বয়সে মঞ্চে প্রথম পা রাখা। ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু, আর তারপর দীর্ঘ পথচলায় প্রায় ৪৫০টিরও বেশি নাট্যমঞ্চে অভিনয় করেছেন তিনি—যা তাঁর শিল্পীসত্তার গভীরতা ও নিষ্ঠার প্রমাণ।

ছোটপর্দায় তাঁর আত্মপ্রকাশ ‘খেলা’ ধারাবাহিকে। পরে ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান।
ওয়েব সিরিজেও তিনি ছিলেন সমান সক্রিয়—‘কালি’, ‘পাপ’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো প্রজেক্টে তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয় চিরদিনই তুমি যে আমার (Chirodini Tumi Je Amar) ছবির মধ্যে দিয়ে। পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পায় এবং রাহুলকে রাতারাতি তারকা করে তোলে। এই ছবির জন্য সেরা অভিনেতার সম্মানও পেয়েছিলেন রাহুল।

সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। তাঁদের এক পুত্র রয়েছে। নাম সহজ। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ২০২৩ সালে আবার একত্রে থাকতে শুরু করেন তাঁরা- যা তাঁদের সম্পর্কেরও এক নতুন অধ্যায় ছিল।


```