Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘সদ্য মা হয়েছি, ১৬ ঘণ্টা বাড়ির বাইরে থাকা সম্ভব নয়’, দীপিকার পথেই হাঁটলেন রাধিকা আপ্তে

“সুপারস্টার নই, আগে মা”—বলিউডে কাজের সময়সীমা নিয়ে দীপিকার দাবির পাশে দাঁড়িয়ে রাধিকা আপ্তে।

‘সদ্য মা হয়েছি, ১৬ ঘণ্টা বাড়ির বাইরে থাকা সম্ভব নয়’, দীপিকার পথেই হাঁটলেন রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে, দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 December 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কাজের সময়সীমা নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু গত কয়েক মাসে সেই আলোচনাই নতুন করে জোরালো হয়েছে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটিমাত্র দাবিকে ঘিরে। দিনে ৮ ঘণ্টার বেশি কাজ নয়। এই দাবি ঘিরেই ইতিমধ্যেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এবার সেই একই পথে হাঁটলেন আর এক অভিনেত্রী, রাধিকা আপ্তে।

সম্প্রতি টিসকা চোপড়া পরিচালিত ছবি ‘সালি মোহব্বত’-এ অভিনয় করতে দেখা গিয়েছে রাধিকাকে। বছরখানেক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের প্রথম জন্মদিনের মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ঠিক এই সময়েই দীপিকার সঙ্গে তাল মিলিয়ে কাজের নির্ধারিত সময় নিয়ে মুখ খুললেন রাধিকা, যা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দীপিকার দাবিকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে রাধিকা স্পষ্ট ভাষায় বলেন, যতদিন না প্রযোজকরা ১২ ঘণ্টার শিফটে রাজি হচ্ছেন, ততদিন তাঁর পক্ষে কাজ করা সম্ভব নয়। তবে এই ১২ ঘণ্টার মধ্যেই যাতায়াত, মেকআপ, হেয়ার সবকিছু ধরতে হবে। তাঁর যুক্তি, এই হিসেব ধরলে বাস্তবে অভিনেতাদের কাজের সময় দাঁড়ায় ১৬ ঘণ্টা। অথচ সেটে তাঁদের ন্যূনতম ১৪ ঘণ্টা থাকতে হয়।

রাধিকার বক্তব্যে উঠে আসে আরও বাস্তব চিত্র। অভিনেত্রীদের ক্ষেত্রে কাজের নির্দিষ্ট সময় প্রায় থাকেই না। সপ্তাহে কোনও ছুটি নেই। অনেক সময় শুটিং চলাকালীন দুপুরে খাবার খাওয়ার সুযোগ পর্যন্ত মেলে না। এই অবস্থায় নতুন মায়েদের জন্য নির্দিষ্ট কাজের সময় তাঁর কাছে ‘নন-নেগোশিয়েবল’। কারণ, ১৬ ঘণ্টা বাড়ির বাইরে থাকা মানে দিনের পর দিন সন্তানের মুখ না দেখা, যা মানসিকভাবে অত্যন্ত কঠিন।

রাধিকা অকপটে স্বীকার করেন, এই শর্তে কাজ করতে গেলে তাঁর হাতে থাকা অনেক কাজই হাতছাড়া হবে। কারণ, বেশির ভাগ প্রজেক্টেই তাঁর এই শর্ত মানা হবে না। তবু নিজের অবস্থানে অনড় অভিনেত্রী। সন্তানের জন্মের পর থেকে তিনি কখনওই মেয়ের থেকে আলাদা থাকেননি। তবে ‘সালি মোহব্বত’-এর প্রচারের জন্য সম্প্রতি মেয়েকে রেখে মুম্বইয়ে আসতে হয়েছিল তাঁকে।
 


```